সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল পিডিবি’র বিদ্যুৎ গ্রাহক সেবা নিয়ে চিকিৎসকের ফেসবুক স্ট্যাটাসে তোলপাড় 

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল  : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পিডিবি’র বিদ্যুৎ বিতরণ বিভাগের গ্রাহকসেবা নিয়ে ভুক্তভোগী এক চিকিৎসক গত তিন দিন আগে তাঁর ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। মো. মাহবুবুর রহমান বকুল নামে সেই চিকিৎসক সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ও স্থানীয় বাসিন্দা। তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো–

আমি মোঃ মাহবুবুর রহমান বকুল একজন সাধারন বিদ্যুত গ্রাহক। আমার মিটার নং ৮৫৭২৫৪ এবং হিসাব নং ২৬৯৩১। আমার বাড়ির বিদ্যুত সংযোগ হয় গত দুই মাস পূর্বে । কোন বিদ্যুত বিল না আসার কারনে বিদ্যুত বিল পাওয়ার জন্য আমি নিজেই বিদ্যুত অফিসে যাই। সেদিন ছিল ১২-০৯-২০১৯। বিল পাওয়া এবং সরকারী টাকা জমা দেওয়ার আগ্রহ সরাইল নির্বাহী প্রকৌশলী কে জানাইলে তিনি উপসহকারী প্রকৌশলীর সংগে কথা বলতে বলেন। আমি উপসহকারী প্রকৌশলী হেলাল উদ্দিনের অফিস রুমের সামনে গেলে তালা ঝুলানো দেখতে পাই, তাই আর বিল পাওয়া হল না।

পরবর্তীতে ১৭-০৯-২০১৯ পুনরায় বিদ্যুত বিল সংগ্রহ করতে গেলে কম্পিউটার রুমে যোগাযোগ করতে বলা হয়। কম্পিউটার রুমে যোগাযোগ করে কম্পিউটারে আমার কোন বিল পাওয়া গেল না। এবার আমাকে অত্র অফিসের আলমগীর সাহেবের সংগে যোগাযোগ করতে বলা হয়। আলমগীর সাহেব কোথায় আছেন জানতে চাইলে কুমিল্লায় আছেন বলে জানানো হয়, আজকে হবে না আগামীকাল হবে। অতএব এবারও ফেরৎ।

এখন কথা হল যারা চাকুরী করেন যারা সরকারী টাকা আদায় করা যাদের দাযিত্ব তাদের গড়িমশি আর আমরা যারা সরকারের টাকা জমা দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে চাই আমরা বিপাকে। যাহা-ই হউক এবার ৩য় দিনের পালা।

৩য় দিন ১৮-০৯-২০১৯ তারিখ বিদ্যুত অফিসে গিয়ে আলমগীর সাহেবের দেখা পেলাম তাঁকে আমার বিদ্যুতের বৈধ কাগজপত্র দেখানোর পর রেজিষ্টার দেখে আমার একাউন্ট নম্বর বাহির করে দেন এবং পুনরায় কম্পিউটার সেকশনে যেতে বলেন। পুনরায় কম্পিউটার সেকশনে আমার হিসাব নম্বর ঢুকানোর পর দেখা গেল গত ফেব্রুয়ারি ২০১৮ হইতে আমার বিল করা হচ্ছে ১৪৩০ ইউনিটের প্রায় ৬৮৩৯ টাকার মত। যাহার হিসাব নং ২৬৯৩১-A কিন্তু মিটার নং নাই ঠিকানা ভূল।

এই ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন সাহেবের সংগে কথা বলতে গেলে এই ব্যাপারে কোন কথা বলবেন না এবং শোনবেন না বলে চেয়ার থেকে উঠে চলে যান। ভাব-ভংগিতে মনে হল তিনি বিদ্যুত বিভাগে চাকুরী করেন না, সরাইল বিদ্যুত বিভাগের মালিক এবং অংগভংগিতে একটু অন্যরকম ভাব সাব। আর কিছু বলা হল না। আমার মত অনেক লোকজন দাঁড়িয়ে আছেন তিনি কাহারও সংগে কথা বলবেন না। মনে হল চাকুরীর কোন বাধ্যবাধকতা উনার নাই। হেলাল উদ্দিন সাহেবের রুম থেকে বাহির হওয়ার পর নির্বাহী প্রকৌশলী সাহেবের সংগে দেখা, উনাকে অভিযোগ জানাতে চাইলে উনিও কোন কথা শোনবেন না জানিয়ে দিলেন। না বলার ধরন অনেকটা অন্যরকম সে ব্যাখা না-ই বা দিলাম।

অবাক হলাম, মনে হল অনেক কিছু করার ছিল  কিন্তু কিছুই করা হয়নি। কারণ ভদ্রলোকেরা অনেক কিছু করতে পারেন না। হঠাৎ করে তিনি বলে উঠলেন আগামীকাল আপনার মিটার prepaid করা হবে। অথচ প্রথম দিনে আমি তাঁহাকে prepaid মিটারের জন্য অনুরোধ করলে তিনি নারাজ। গত ১৯-০৯-২০২৯ আমার prepaid মিটার সংযোগ দেওয়া হল। এখন কথা হল-  ১। আমার উপর চাপিয়ে দেওয়া ৪৩০ ইউনিটের পরিবর্তে ১৪৩০ ইউনিটের বিল যাহার মূল্য ৬৮৩৯ টাকার কি হবে। টাকাটা কি আমাকে দিতে হবে?  এটা কি ন্যায়? ২।আর যারা বিদ্যুত বিভাগে চাকুরী করে গ্রাহক সেবার নামে মানুষের সাথে খারাপ ব্যবহার করে সরকারের ভাবমূর্তি নষ্ট করে তাদের কি হবে ?

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে