সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দুলা ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে শ্যালকের মৃত্যু

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ এর লাইন টানার সময়ে দুলা ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে শ্যালক ইয়াছিন মিয়ার (২৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুলা ভাই মো. মন মিয়া। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ পিষ্টে নিহত ইয়াছিন শাহজাদাপুর পশ্চিম সড়কপাড়ার আলী হোসেনের ছেলে।

নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শাহজাদাপুর গ্রামের মন মিয়া বাড়িতে বিদ্যুৎ এর সংযোগ নিতে কয়েকদিন আগে স্থানীয় বিদ্যুৎ অফিসে গিয়ে ৭০০ ফুট বিদ্যুতের তার ও  একটি খুঁটি দাবি করেন। বিনিময়ে পিডিবি’র সরাইল বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. হেলাল মিয়া ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। আর্থিক অসচ্ছলতার কারণে মন মিয়া বিদ্যুৎ এর খুঁটির পরিবর্তে বাঁশ ও লম্বা তার বাজার থেকে কিনে নিজেই বাড়িতে লাইন টানতে যান।

বিদ্যুৎ এর খুঁটি থেকে লাইন টানতে গিয়ে অসাবধানতাবশত মন মিয়া বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়েন। এসময় দুলা ভাইকে বাঁচাতে গিয়ে শ্যালক ইয়াছিন বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ ৪৭ বছর পর কয়েকমাস আগে তাদের গ্রামে বিদ্যুৎ আসে। স্থানীয় বিদ্যুৎ বিভাগের লোকদের গাফিলতি ও বাণিজ্যের কারণে ইতোমধ্যে বিদ্যুৎ পিষ্ট হয়ে গ্রামের সুজন মিয়া নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। এরকিছু দিন পর এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়। পিডিবি’র বিদ্যুৎ কর্মকর্তা হেলাল মিয়ার ঘুষ বাণিজ্যে শাহজাদাপুর গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেছেন।

এ ব্যাপারে সরাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নোয়াজ আহমেদ খান ডলার এ প্রতিবেদককে বলেন, শাহজাদাপুর গ্রামে নিজে নিজে লাইন টানতে গিয়ে ইয়াছিন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং একই ঘটনায় মন মিয়া আহত হন। বিষয়টি আমরা জেনেছি। তারা নিজেরাই লাইন টেনে এ বিপদ ডেকে আনেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক