ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের বিশেষ শাখার সদস্য আহত
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিশেষ শাখা ( DSB) এর উচ্চমাণ সহকারী হারুনুর রশিদকে গলায় একাধিক ছুরিকাঘাত করে আহত করেছে ছিনতাইকারীরা। আহত হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুরে এই ঘটনা ঘটে। আহত হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, যাত্রী বেশে ৪ জন তার সাথে সিএনজিতে উঠেন। সিএনজি অটোরিকশাটি ছাড়ার পর সুহিলপুর নামক স্থানে পৌঁছলে সঙ্গে থাকা যাত্রী বেশে ছিনতাইকারীরা তাকে ঝাপটে ধরে গলায় একাধিক ছুড়িকাঘাত করে টাকাপয়সা ছিনিয়ে নিয়ে চলন্ত সিএনজি থেকে ছুড়ে ফেলে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে।
খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা হাসপাতালে তাকে দেখতে যান। অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তারা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।










