বোনকে ফ্রায়েড রাইস রান্না করে খাওয়াচ্ছে ছোট্ট ‘বড় ভাই’ (ভিডিও)

news-image

ছোট্ট ভাই-বোন। বড় ভাইয়ের বয়স চার কি পাঁচ। আদরের বোনকে ফ্রায়েড রাইস রান্না করে খাওয়াচ্ছে ভাই। এ রকমই একটি প্রাণ জুড়ানো ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, চুলায় রান্না করছে ভাই। পাশেই টুলে বসে আছে বোন। কড়াইয়ে ডিম ভেঙে শুরু করলো নাড়া চাড়া। তারপর পাশ থেকে সবজি আনা হলো। সেখান থেকে এক টুকরো নিজে খেলো আর এক টুকরো দিলো বোনকে। আর বাকি সবজি ঢেলে দিলো কড়াইয়ে। তারপর দেয়া হলো চাল এবং প্রয়োজনীয় মশলা। শুরু হলো ইন্দোনেশিয়ান ফ্রায়েড রাইস ‘নাসি গোরেং’ তৈরি।

তৈরি হয়ে যাওয়ার পর দুটি পাত্রে ‘পাকা রাঁধুনি’ তুলল নিজের বানানো ফ্রায়েড রাইস। আর তা খাইয়ে দিতে লাগলো বোনকে। বাচ্চা দু’টির বাড়ি কোথায়, তাদের বয়স কতো, ঘটনাটি কবে ঘটেছে এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

ভিডিও দেখুন>>>

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির