সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন পৃথিবীর প্রথম ক্যাসিনোর ইতিহাস

news-image

ক্যাসিনো মানেই টাকার ছড়াছড়ি। বিশ্বজুড়ে এমন অসংখ্য ক্যাসিনো রয়েছে। যেখানে জুয়ার নেশায় মেতে থাকেন সবাই। পৃথিবীর অনেক দেশেই জুয়া খেলার ব্যবসা রয়েছে। তবে বাংলাদেশে ক্যাসিনো অবৈধ। ধনাঢ্য ব্যক্তিরা মনোরঞ্জনের জন্য এখানে আসেন।

জানা যায়, ভারত উপমহাদেশেই পৃথিবীর প্রথম ক্যাসিনো স্থাপিত হয়। অনেক আগে থেকেই উপমহাদেশের বিভিন্ন স্থানে জুয়া খেলা হতো অনিয়ন্ত্রিতভাবে। এ অনিয়ন্ত্রিত জুয়াকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আনার জন্য সম্রাটদের ব্যবস্থাপনায় তখন ক্যাসিনো স্থাপন করা হয়।

ইতিহাসবিদরা মনে করেন, জুয়া থেকে লভ্যাংশ ও শুল্ক নিশ্চিত করার উদ্দেশ্যে প্রায় ২ হাজার বছর আগে রাষ্ট্রীয়ভাবে ক্যাসিনো স্থাপন করা হয়। তবে এ বিষয়ে কোন নির্দিষ্ট তারিখ ও স্থানের সন্ধান এখনো পাওয়া যায়নি বলে দাবি করেন ইতিহাসবিদরা।

প্রাচীন ভারতীয় অর্থশাস্ত্রবিদ কাউতিলিয়া এ বিষয়ে কিছু তথ্য দিয়ে গেছেন। তার লেখায় উঠে এসেছে ক্যাসিনো স্থাপনের কিছু কারণ। পাশাপাশি ভারতীয় উপমহাদেশে ক্যাসিনো স্থাপনের কয়েকটি চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন তার অর্থশাস্ত্র বইয়ে। এরমধ্যে আছে জুয়াকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা এবং জুয়া খেলায় সাম্যতা নিশ্চিত করার কথা।

তার লেখায় জুয়া খেলা থেকে শুল্ক পাওয়ারও কিছু চিত্র উঠে এসেছে। সে সময়ের ক্যাসিনোগুলোয় সম্রাটরা বিভিন্ন জুয়ার নানা উপাদানের ব্যবস্থা করে দিয়েছিল। তখন জুয়া খেলে নিঃস্ব হওয়ার ঘটনা অহরহ ঘটত। বিষয়টি তখনো রাষ্ট্রের নজর এড়ায়নি। তাই জুয়া খেলে যেন কেউ নিঃস্ব বা সর্বস্বান্ত না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হতো।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে