সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে মে’রে বাচ্চার প্রতি চিতার ভালোবাসায় মুগ্ধ বিশ্ব (ভিডিও)

news-image

মা বানরটিকে নাগালের মধ্যে পেয়ে ঝাঁপিয়ে পড়লো চিতাবাঘ। অল্পতেই কুপোকাত তুলনামূলক ছোট এবং দুর্বল এই প্রাণীটি। এরপর শিকারকে অবলীলায় তুলে নিলো গাছের ডালে। হঠাৎ বাঘের চোখ আটকে গেলো অদূরে পড়ে থাকা বানরের বাচ্চাটির দিকে। মুহূর্তেই ক্ষুধার যন্ত্রণা ভুলে শিকার ফেলে ছুটে গেলো সেখানে। পরম মমতায় বাচ্চাটিকে নিয়ে আবার গাছের ডালে উঠলো চিতাবাঘ। এরকম একটি চমৎকার ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ভাইরাল হওয়া এই ভিডিও নাড়া দিয়েছে সবাইকে।

ভিডিওতে দেখা যায়, খুব দ্রুত চিতাবাঘটি মা বানরটির ঘাড় মটকে দেয়। মৃত বানরটিকে গাছের ডালে যুৎসই একটি জায়গায় রাখতেই কানে ভেসে এলো একটি ক্ষীন শব্দ।

চিতাবাঘ লক্ষ করলো গাছের নিচে চিৎকার করছে সদ্য মা হারা বাচ্চাটি। দ্রুত ছুটে যায় সে।কিংকর্তব্যবিমূঢ় চিতা বাচ্চাটির পাশেই সটান শুয়ে পড়লো। ‘ভীষণ ভুল হয়ে গেছে, সরি’- অনুতপ্ত চিতাবাঘ তার একটি পা তুলে আলতো করে ছুয়ে দিলো বাচ্চাটির মাথা। হায়েনার দল আশেপাশে ঘুরঘুর করতে দেখে বানরের বাচ্চাকে নিরাপদে সরিয়ে নেয়।

পাশেই পড়ে আছে আস্ত খাবার। সেদিকে চিতার এতটুকু ভ্রুক্ষেপ নাই। একটাই চিন্তা, কিভাবে বাচ্চাটির যত্ন নেয়া যায়। সবধরনের মনোযোগ যেন এর প্রতি।

বাচ্চাটিকে তুলে নিলো গাছের ডালে নিরাপদ একটি জায়গায়। সেখানে বাঘটি তার সঙ্গে খেলছে। নজর রাখছে, যাতে গাছ থেকে পা ফসকে পড়ে না যায়! বিভিন্ন খুনসুটি করে তাকে হয়তো বোঝাতে লাগলো- মন খারাপ করোনা, মা নেয় তাতে কি, আমি তোমার যত্ন নিবো।

ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে লাইক এবং কমেন্ট করেছেন অনেকেই। শম্ভু দাশ নামের একজন লিখেছেন, বনের হিংস্র পশু যদি অপরের বাচ্ছার প্রতি এতোটা স্নেহ মমতা দেখাতে পারে তাহলে আমরা জীবশ্রেষ্ঠ মানুষ হয়েও কেন পারিনা!

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক