,

অসাধারণ এক স্ন্যাপশট, চিত্রগ্রাহকের সময় লেগেছে ২ ঘণ্টা

news-image

একটি কাঠবেড়ালি একটি হলুদ রঙের ডেইজি ফুলের ঘ্রাণ নিচ্ছে আর ভাবছে খাওয়ার উপযুক্ত কিনা। কিংবা এর স্বাদই বা কেমন হতে পারে। চমৎকার এই স্ন্যাপশটে যে কারো চোখ আটকে যাওয়া স্বাভাবিক। অসাধারণ এই ছবিটি তুলেছেন নেদারল্যান্ডসের ছবিয়াল ডিক ভ্যান ডুজন। ছবিটি তুলেছেন অস্ট্রিয়ার ভিয়েনা থেকে।

তিনি বলেন, ছবিটি তোলার জন্য আমাকে ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তুলতে হয়েছে ২০০টি ছবি।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি হলুদ রঙের ডেইজি ফুলের ঘ্রাণ নিতে সেটির দিকে ক্রমশ: এগিয়ে যাচ্ছে একটি মেঠো কাঠবিড়ালি (গ্রাউন্ড স্কুইরেল)। এর পর সেটিকে সে ধরে এবং নিজের মুখে লাগিয়ে নেয়। এর পর সে চোখ বন্ধ করে এমন ভাবে যা দেখে মনে হয় ফুলটির খুশবুতে মাতোয়ারা কাঠবিড়ালিটি । পরে সে ফুলটিতে কামড়ানোর প্রস্তুতি নেয়।

ছবিয়াল ডিক ভ্যান ডুজন বলেন, আমি দেখলাম কাঠবিড়ালিটি ফুলটির গন্ধ নেয়া শুরু করলো। সে এক অসাধারণ দৃশ্য! আমি সত্যিই আনন্দিত এমন একটি ছবি তুলতে পারার জন্য। অস্ট্রিয়াতে গিয়েছিলাম মূলত: এই মেঠো কাঠবিড়ালির ছবি তোলার জন্য। এমন দৃশ্য দেখাও যেন পূণ্যের আর আনন্দদায়ক তো অবশ্যই।

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার