,

সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

news-image
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে শামসু মিয়া (৬৫) নামে এক গ্রাম্য মাতবর নিহত হয়েছেন।আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিক খোঁজখবরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কাজল চৌধুরী এ প্রতিবেদককে বলেন, বুড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ ও গ্রাম্য সর্দার শামসু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। অনুমান ২০/২৫ দিন আগে  গ্রামের একটি সালিশ সভায় মেম্বার অলি আহাদের ছেলের সঙ্গে গ্রামের সর্দার শামসু মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে চরম আকার ধারণ করে। বিষয়টি আমি একাধিকবার নিষ্পত্তির চেষ্টা করেও দুইপক্ষের  সহযোগিতার কারণে ব্যর্থ হয়। সকালে এনিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে দেশীয় অস্ত্রের আঘাতে একপক্ষের সর্দার শামসু মিয়া নিহত হন।
এ ব্যাপারে শনিবার বিকেলে সরাইল থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. নুরুল হক বলেন, দুইপক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সংঘর্ষে একপক্ষের গোষ্ঠীর সর্দার শামসু মিয়া নিহত হন। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এই পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সহ আমি নিজে ঘটনাস্থলে আছি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর