সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সার্জারির সময় নারীর স্তন কে’টে ফেলল হোমিও চিকিৎসক!

news-image

ক্যান্সার হয়েছে জানিয়ে অস্ত্রোপচারের নামে ব্লেড দিয়ে এক নারীর স্তন কে’টে ফেলেছেন হোমিও চিকিৎসক। এ ঘটনা ঘটেছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাঁচহাট বাজারে।

এ অভিযোগে সোমবার রাতে মানিক তালুকদার নামে ওই ভুয়া হোমিও চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। মানিক জেলার মদন উপজেলার কাতলা গ্রামের আমির উদ্দিন তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে মঙ্গলবার খালিয়াজুরী থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, খালিয়াজুরীর পাঁচহাট বাজারের ইকবাল হোমিও ফার্মেসিকে চেম্বার বানিয়ে সেখানে চিকিৎসা দিয়ে আসছিলেন মানিক তালুকদার। তিনি নিজেকে মা ও শিশু, চর্ম, যৌন সার্জারিতে বিশেষ অভিজ্ঞ বলে পরিচয় দিতেন।

পুলিশ জানায়, পাঁচহাট গ্রামের ওই নারী বাম স্তনে ব্যথায় ভুগছিলেন। গত ৭ এপ্রিল তিনি মানিক তালুকদারের ইকবাল হোমিও ফার্মেসিতে যান। মানিক ওই নারীর স্তন ক্যান্সার হয়েছে বলে জানান। একপর্যায়ে তিনি ওই নারীকে অপারেশনের কথা বলে অজ্ঞান করে ব্লেড দিয়ে বাম স্তন কে’টে ফেলেন। পরে ওই নারীর মামলার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে মানিককে গ্রেফতার করা হয়।

খালিয়াজুরী থানার ওসি মাহমুদুল হক বলেন, মানিক তালুকদার মূলত একজন ভুয়া চিকিৎসক। গ্রেফতারের পর তিনি হোমিও চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। মামলার পর বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক