,

সরাইলে মসজিদ উদ্ভুধন

downloadমাহবুব খান বাবুল : সরাইলে “মসজিদে ওমর ইবনুল খাত্তাব” নামের একটি নব নির্মিত মসজিদের উদ্ভুধন করা হয়েছে। আজ জুমার নামাজের মাধ্যমে সদর ইউনিয়নের নোয়াহাটি পূর্ব পাড়ায় উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা ইসমত আলীর ওয়াকফ করে দেয়া জায়গায় মোঃ সাইদুর রহমানের সহযোগীতায় সম্পূর্ণ নতুন ভাবে নির্মিত ওই মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজের সূচনা করা হয়েছে। উদ্ভুধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাওলানা আবদুস ছালাম, সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী ও মসজিদ নির্মানে অর্থের যোগানদাতা মোঃ সাইদুর রহমান। বক্তারা মসজিদকে যথাযথ ভাবে হেফাজত করে আশপাশের লোকজনকে নামাজের প্রতি আহবান করার গুরুত্ব ব্যাখ্যা করেন। সমাজের বিত্তবান লোকদের আল্লাহর রাস্তায় বেশী করে ব্যয় করার আহবান জানান। পরে খুতবা পাঠ ও নামাজের ঈমামতি শেষে মোনাজাত করেন ঢাকার নয়া পল্টন মসজিদের সাবেক খতিব মাওলানা মোঃ আবদুস ছালাম। তিনি মুসলিম উম্মার দুুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি কামনা করেন। সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত চেয়ে মসজিদের অর্থ ও শ্রম দাতা এবং তাদের বাবা মা স্বজনদের জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ