আ’ত্মহ’ত্যার আগে ভিডিও পোস্ট, সবাইকে ভালোবাসার কথা বলে গেল যুগল

news-image

রাইফেলের গু’লিতে নিজেদের শেষ করে দেওয়ার এক তরুণ-তরুণী সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছে। তাতে তারা জানিয়েছে, তারা সবাইকে ভালোবাসে। তাদের মৃ’ত্যুর জন্য কেউ দায়ী নয়। ম’র্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের সাংরুর জেলার গুজরান গ্রামে।

পুলিশ বলছে, ২৫ বছর বয়সী শিখ ছেলেটি ২০ বছর বয়সী মেয়েটিকে ভালোবাসত। কিন্তু মেয়েটি দলিত সম্প্রদায়ের হওয়ায় সম্ভবত তাদের সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি ছিল। ফলে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ।

গত বুধবার রাতে আপলোড করা ভিডিওটির খবর পেয়ে পুলিশ খোঁজ শুরু করে। বৃহস্পতিবার ফাঁকা মাঠ থেকে তাদের ম’রদে’হ উ’দ্ধার করা হয়। পুলিশ বলছে, মেয়েটির পে’টে একটি এবং ছেলেটির ঘাড়ে দু’টি গু’লির চিহ্ন রয়েছে। মেয়েটি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। তার পরিবার জানিয়েছে, কিছু অসুখেও ভুগছিল সে।

আ’ত্মহ’ত্যা করার আগে পোস্ট করা ভিডিওটিতে ওই তরুণ বলেন, আমরা পৃথিবী থেকে চলে যাচ্ছি। আমার পরিবার ও আত্মীয় স্বজনকে সমস্যায় ফেলার জন্য ক্ষমা চাই। শত্রুরা ভাববে, আমি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি। কিন্তু সেটা নয়, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে। বন্ধুরা, তোমাদের সবাইকে ভালোবাসি।

তাদের ‘ম’র’দে’হ ম’য়নাতদন্ত করে তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। মৃ’তদের পরিবারের সদস্যদের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। তাতে কিছু অসঙ্গতি মিলেছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির