,

সরাইলে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাজি’র ১১ দিনেও খোঁজ মেলেনি

news-image
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসা ছাত্র মো. ফখর উদ্দিন রাজি (১৫) নিখোঁজ হওয়ার ১১দিনেও খোঁজ মেলেনি। অবশেষে নিখোঁজ ছাত্রের মাতা মোছা. রাফিয়া বেগম বুধবার (০৪ সেপ্টেম্বর) সরাইল থানায় উপস্থিত হয়ে ছেলেকে ফিরে পেতে সাধারণ ডায়েরি (জিডি এন্ট্রি) করেন।
পুলিশ ও নিখোঁজ ছাত্রের পরিবার জানায়, সরাইল উপজেলার নোয়াগাঁও মাকযানুল উলুম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ও জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের আব্দুল বাছির মিয়ার ছেলে ফখর উদ্দিন রাজি। সে গত ২৫ আগস্ট গ্রামের বাড়ি থেকে দুপুরের পর রওয়ানা হয়ে মাদ্রাসায় আসে। পরবর্তীতে তার খোঁজখবর না পেয়ে পরিবারের লোকজন মাদ্রাসায় এসে রাজির খোঁজ করলে শিক্ষকরা জানান, ২৫ আগস্ট বিকেল পাঁচ’টার দিকে রাজি মাদ্রাসায় এসে পাঁচ মিনিট অবস্থানের পর সে মাদ্রাসা থেকে বেরিয়ে কোথাও যেন চলে গেছে।
এদিকে মাদ্রাসা থেকে ছেলের এ নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত হয়ে রাজির মাতা বিভিন্ন স্থানে খোঁজ করলেও ছেলের সন্ধান মিলছে না। অপরদিকে মাদ্রাসা থেকে একজন ছাত্র নিখোঁজ হলেও সেই মাদ্রাসার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তেমন মাথাও ঘামাচ্ছেন না।
এ ব্যাপারে সরাইল থানার সহকারী দারোগা গোপী মোহন সরকার জানান, নিখোঁজ ছাত্রের সন্ধান করতে পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা