,

প’র্নস্টার জনি সিনসের ছবি দিয়ে কাশ্মীরিদের জন্য দু:খপ্রকাশ পাক প্রতিনিধির

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের এক ব্যক্তির কথা উল্লেখ করে মার্কিন প’র্নস্টার জনি সিনসের ছবি শেয়ার করায় ট্রোলড হলেন প্রাক্তন পাকিস্তানি কূটনীতিক আব্দুল বসিত। সোমবার (২ সেপ্টেম্বর) কাশ্মীরি ব্যক্তির ছবি বলে তিনি যে ট্যুইটটি রি-ট্যুইট করেন, সেটি আসলে মার্কিন প’র্নস্টার জনি সিনসের। ছবির নীচে লেখা, ‘অনন্তনাগের ইউসুফ সুরক্ষা বাহিনীর পেলেট-গানে চোখের দৃষ্টি হারিয়েছেন।… প্লিজ, সোচ্চার হোন।’

ছবিতে যাকে ইউসুফ বলা হয়েছে, তিনি আসলে মার্কিন প’র্নস্টার। নিজের ভুল বুঝতে পেরে ট্যুইটটি ডিলিট করে দেন পাক কূটনীতিক। ততক্ষণে অবশ্য ট্রোলড যা হওয়ার, হয়ে গিয়েছে।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে পাকিস্তানের তত্‍‌পরতা বহুগুণে বেড়েছে। মহারাষ্ট্র সাইবার সেল সম্প্রতি এ নিয়ে সতর্কও করে। পুলিশের তরফে জানানো হয়, সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে কাশ্মীর নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান। এ ধরনের ভুয়ো খবরে ছেয়ে গিয়েছে নেটদুনিয়া।

আব্দুল বসিতের ভুল প্রথম ধরান পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়ত। বেশ কটাক্ষ করেই পাক প্রতিনিধির ভুলে ভরা পোস্টের উত্তর দেন তিনি।

ইনায়ত যে স্ক্রিনশটটি দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে আবদুল বসিত জনি সিনসের ছবি দিয়ে রি-ট্যুইট করেছেন এবং তাতে লেখা ইনি অনন্তনাগের বাসিন্দা ইউসুফ। যার দৃষ্টি নষ্ট হয়েছে প্যালেট আঘাতে। এই বিষয়ে পাকিস্তানিদের সরব হওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।

তথ্যসূত্র- -ইন্ডিয়া টাইমস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর