সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাটি খুঁড়তেই মিলল বলি দেয়া ২২৭ শিশুর লাশ! (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ পেরুতে প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে উ’দ্ধার করলেন প্রাচীন চিমু সভ্যতায় বলিপ্রদত্ত ২২৭টি শিশুর (Sacrificed Children) লা’শ! একসঙ্গে এত লা’শ দেখে বিস্ময় প্রকাশ করেছেন দেশটির প্রত্নতত্ত্ববিদরা। আজ পর্যন্ত এত সংখ্যক শিশুর বলিপ্রদত্ত দেহ উদ্ধারের ঘটনা ঘটে‌নি। খবর: আল জাজিরা।

গত বছরের শেষ থেকে রাজধানী লিমার উত্তরে অবস্থিত হুয়ানচাকোতে খননকার্য চালাচ্ছে‌ন প্রত্নতত্ত্ববিদরা। সংবাদ সংস্থা এএফপিকে মুখ্য প্রত্নতত্ত্ববিদ ফেরেন ক্যাস্টিল্লো মঙ্গলবার জানান, একসঙ্গে এতগুলি বলিপ্রদত্ত শিশুর দেহের সন্ধান এর আগে পাওয়া যায়নি। এটাই সব থেকে বড় ঘটন‌া।

তিনি জানান, ১২০০ থেকে ১৪০০ খ্রিস্টাব্দে চিমু সভ্যতায় ৪ থেকে ১৪ বছরের শিশু ও বালক-বালিকাদের বলি দেয়ার প্রথা ছিল। ঈশ্বরকে তুষ্ট করতেই এই বলি দেয়া হতো। এল নিনোকে প্রশমিত করতেই এই শিশুদের বলি দেয়া হতো।তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এখনও আরও দে’হ উ’দ্ধার হওয়ার সম্ভাবন‌া রয়েছে। যেখানেই খোঁড়া হচ্ছে সেখানেই শিশুর ‘লা’শ পাওয়া যাচ্ছে!

জানা গেছে, হুয়ানচাকোতে শিশু বলি দেয়ার প্রথা ছিল প্রাচীনকালে। বলিপ্রদত্ত শিশুদের দে’হ এমন ভাবে রাখা, যাতে তাদের মুখ থাকে সমুদ্রের দিকে। সম্ভবত এটা ওই নিষ্ঠুর প্রথারই কোনো নিয়ম। কোনো কোনো শ’রীরে এখনও চামড়া ও চুলের অস্তিত্ব রয়েছে।

২০১৮ সালের জুনে প্রথমবার এই খনন অঞ্চলের কাছে পাম্পা লা ক্রুজে প্রত্নতত্ত্ববিদরা ৫৬টি ক’ঙ্কাল পান। তার আগে ওই বছরেরই এপ্রিল মাসে হুয়াচাকুইতোতে ১৪০টি শিশু ও ২০০টি লামার দে’হ উ’দ্ধার হয়।পেরুর উপকূল থেকে ইকুয়েডর পর্যন্ত বিস্তৃত চিমু সভ্যতা ১৪৭৫ সালে অবলুপ্ত হয়। ইনকা সভ্যতা এই সভ্যতাকে জয় করে নেয়।

ভিডিও:

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে