মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একজনকে বিয়ে করলে অন্যজন কষ্ট পাবে, তাই দুই বান্ধবীকেই…

news-image

সবাই বলে ভালোবাসা মানুষের মন থেকে হিংসা দূর করে দেয়। মানুষকে আরো বেশি শুদ্ধ করে ভালোবাসা। তবে একসঙ্গে একাধিক ভালোবাসা অনেক সময় বিপদ ডেকে আনে। কিন্তু এবার একাধিক ভালোবাসার জয় হয়েছে।

অনেকেই আছেন, যাঁরা একসঙ্গে দুজনকে ভালোবাসেন। কিন্তু বিয়ে করেন শুধু একজনকে। তবে এই প্রেমিক সবার থেকে আলাদা। তিনি ভালোবাসেন দুজনকে। কাউকেই দুঃখ দিতে মন সায় দিচ্ছিল না। কী আর করা? তাই দুই বান্ধবীর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন ওই প্রেমিক। সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, আজব এই ঘটনা ঘটেছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে এক ব্যক্তির একসঙ্গে চারজন স্ত্রী রাখার বৈধতা আছে।

গত ১৭ আগস্ট ধর্মীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন হয় তাঁদের। অদ্ভুত হলেও এক বিয়ের আসরেই দুই নারীর হাত তুলে দেওয়া হয় ওই প্রেমিক যুবকের হাতে। খবরে বলা হয়, সামাজিক প্রথা অনুযায়ী দুই স্ত্রীকে ভালো অঙ্কের পণও তিনি দিয়েছেন বিয়ে করার জন্য।

বহুগামিতা ইন্দোনেশিয়ায় নতুন নয়। দেশের আইন মেনেই একসঙ্গে চারজন স্ত্রী রাখতে পারেন একজন পুরুষ। তবে সব স্ত্রীকে পর্যাপ্ত মর্যাদা দিতে হয় ওই আইনে। খবরে আরো বলা হয়, অনেক দিন ধরেই দুই নারীর সঙ্গে প্রেম ছিল ওই যুবকের। কিন্তু কোনো বান্ধবীকেই দুঃখ দিতে চান না বলেই এমন কাজ করেছেন তিনি। প্রেমিকের এই সিদ্ধান্তে অবশ্য সহমত পোষণ করেছেন দুই বান্ধবীও।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক