সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সরকারি জায়গা অবৈধ ভরাট রোধ করলেন প্রশাসন

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সওজ এর মালিকানাধীন জনগুরুত্তপূর্ন পানি নিস্কাশনের একটি নালা’র অবৈধ ভরাট রোধ করলেন প্রশাসন। এতে স্থানীয় ভুক্তভোগী লোকজন প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

জানা যায়, সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে সরাইল সদরের স্থানীয় গুরুর হাট সংলগ্ন এলাকায় জনসাধারণের পানি নিস্কাশনের সওজ এর মালিকানাধীন একটি নালা গত দুইদিন আগে অবৈধ দখলের পর এটি ড্রেজার মেশিন দিয়ে ভরাট শুরু করে স্থানীয় প্রভাবশালী দখলদাররা। পরে বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেন অনেকেই। এতে এই দখলের বিষয়টি প্রশাসনের নজরে আসে।

আজ সোমবার (২৬ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা’র নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্টরা সরেজমিন উপস্থিত হয়ে এই অবৈধ দখল ও ভরাট রোধ করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফসলি জমির মাটি ছিদ্র করে তলদেশ থেকে বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন জব্দ করেন।

এদিকে স্থানীয় লোকজন অভিযোগ করেন, এই দখল ও ভরাট বেশকয়েকদিন যাবত চলে আসছে। বিষয়টি ভূক্তভোগী কয়েকজন স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে মৌখিক জানালেও তিনি কোনো কর্ণপাত করেননি। উল্টো তিনি দখলদারকে সহযোগিতা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা জানান, এই অবৈধ দখলের সঙ্গে যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক