,

সরাইলে হৃদয়কে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন বাচ্চু

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাতাল শ্রমিক হৃদয় হত্যা মামলার প্রধান আসামি আঙ্গুর মিয়া ওরফে বাচ্চুকে সরাইল থানা পুলিশ গ্রেফতার করার পর তিনি আদালতে ‘হৃদয়কে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন।’ এর আগে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে বাচ্চুকে গ্রেফতার করে সরাইল পুলিশ।
এদিকে খুন হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এ মামলার দুই আসামিকেই গ্রেপ্তারে পুলিশের সরাইল সার্কেল এর সিনিঃ সহকারি পুলিশ সুপার মো. মকবুল হোসেন ও সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটোকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহলের লোকজন। এ খুনের ঘটনার পর এই দুই পুলিশ কর্মকর্তা আসামিদের গ্রেফতারে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

শনিবার সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো বলেন, এ হত্যা মামলার দুই আসামি বাচ্চু মিয়া ও তার স্ত্রী শারমিন বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাচ্চু আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। হৃদয়কে গলা টিপে হত্যার কথা সে স্বীকার করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় ‘চাচা-ভাতিজা অটো রাইছ মিল’ থেকে চাতাল শ্রমিক হৃদয় ওরফে সুমন মিয়ার (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। অর্থ লেনদেনের কারণে শ্রমিক সর্দার বাচ্চু মিয়া গলা টিপে হৃদয়কে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মাসুমা বেগম বাদী হয়ে বাচ্চু ও তার স্ত্রী শারমিনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ