,

সরাইলে চাতাল শ্রমিককে গলা টিপে হত্যা, গ্রেপ্তার ১

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হৃদয় মিয়া (২৫) নামে এক চাতাল শ্রমিককে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাসুমা বেগম বাদী হয়ে সরাইল থানায় দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, জেলার নাসিরনগর উপজেলার শ্রীনগর গ্রামের মৃত রংগু মিয়ার ছেলে আঙ্গুর মিয়া প্রকাশ বাচ্চু ও তার স্ত্রী মোছা. শারমিন বেগম (৩২)। পুলিশ অভিযুক্ত শারমিনকে গ্রেফতার করেছে।

এদিকে আজ বুধবার (২১ আগস্ট) জেলা সদর হাসপাতাল মর্গে নিহত চাতাল শ্রমিক হৃদয় মিয়ার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। পুলিশ জানায়, সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় ‘চাচা-ভাতিজা’ অটো রাইছ মিলে হৃদয় তার স্ত্রী মাসুমাকে নিয়ে কাজ করতেন। তাদের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাদামতলি গ্রামে। তারা বেশকিছু দিন আগে এই অটো রাইছ মিলে শ্রমিক হিসেবে কাজ করতে আসেন। বাচ্চু মিয়া ছিলেন এই মিলের শ্রমিক সরদার। অর্থ লেনদেন নিয়ে হৃদয় ও শ্রমিক সরদার বাচ্চুর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। হৃদয় এই মিল থেকে চলে যেতে চাইলে তাকে তালাবদ্ধ অবস্থায় একটি কক্ষে আটকে রাখা হতো ও চোখে চোখে রেখে তাকে দিয়ে কাজ করাতেন সরদার বাচ্চু।

সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত মিলে কাজ করেন হৃদয়। পরে তাকে রুমে ঢুকিয়ে তালা দেয় শ্রমিক সরদার বাচ্চু মিয়া। কিছুক্ষণ পর সেই রুমের পেছনের দেয়াল টপকিয়ে বাচ্চু ঘরে প্রবেশ করে হৃদয়কে গলা টিপে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় নিহতের স্বজনরা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেলে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনে। অভিযুক্ত বাচ্চু পলাতক আছে। তার স্ত্রী শারমিনকে গ্রেফতার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান