সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ার বিনিময়ে স্ত্রীকে বিকিয়ে দিলেন স্বামী!

news-image

স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিয়েছেন অনেক স্বামীই। এমন খবর কম বেশি সংবাদমাধ্যমে প্রায়ই দেখা যায়। তবে এবার স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেওয়ার অন্যরকম এক ঘটনা ঘটেছে।এবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দামি ভেড়ার বিনিময়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়েছেন এক স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুর গ্রামে।

জানা গেছে, রাজেশ পালের বিবাহিত স্ত্রী সীমা পাল পালিয়ে যায় তার প্রেমিক উমেশ পালের সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী রাজেশ পাল গ্রাম পঞ্চায়েতের কাছে বিচার দাবী করেন। পঞ্চায়েত থেকে বলা হয়, যদি উমেশ তার ভেড়ার পালের অর্ধেকটা রাজেশকে দিতে রাজী হয় তবেই সীমা তার সঙ্গে থাকতে পারবে।

এমন প্রস্তাবে রাজী হয়ে যান উমেশ। অন্যদিকে সীমার স্বামীও খুশী মনে ৭১ টি ভেড়ার পরিবর্তে স্ত্রীকে ছেড়ে দিতে সম্মত হন। পঞ্চায়েতের এই সিদ্ধান্তে তিনজনই বেশ খুশি হয় বলে জানা যায়।

কিন্তু এই ঘটনায় খুশী হতে পারেননি উমেশের বাবা ও তার পরিবার। সীমার বদলে এতগুলি দামী ভেড়া রাজেশকে দিয়ে দেওয়ার প্রস্তাব মেনে নিতে পারছেন না তারা। এরই মধ্যে থানায় মামলাও করেছেন তারা। তাদের দাবী, অবৈধ ভাবে তাদের ভেড়া নিয়ে গেছে রাজেশ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে