সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাহবুব খান বাবুল : সরাইলে পুকুরের পানিতে ডুবে মুক্তা (৫) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ পূর্ব পাড়ায় আমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, পানিশ্বর গ্রামের বাসিন্ধা ইট ভাটার শ্রমিক মোরাদ মিয়া। পূর্ব কালিকচ্ছ গ্রামের আমিন মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করছেন। শনিবার বিকেলে মোরাদের কন্যা শিশু মুক্তা (৫) খেলা করছিল। এক সময় শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সন্ধ্যার ঠিক পূর্ব মূহুর্ত থেকে শিশুটির মা ও ভাই তাকে খুঁজতে থাকে। আশে পাশের কোথাও না পেয়ে তারা চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে তারা শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে। দ্রুত পানি থেকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।











