,

সরাইলে কলেজছাত্র ইকরাম হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্র ইকরাম হোসেনের নৃশংস হত্যা মামলার আসামি শিমুল, সাদী, সোহাগ, নাজমা বেগম ও নাজিম উদ্দিনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন।

আজ শুক্রবার (১৬ আগস্ট) সকালে এ খুনের ন্যায় বিচারের দাবি নিয়ে কালীকচ্ছ এলাকায় মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জানা যায়, গত রোববার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবীপাড়ায় খালাতো বোনের বাসার খাটের নিচ থেকে ইকরাম হোসেনের লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। সরাইল থানা পুলিশ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী ইমরানুল হাছান সাদী(১৯), নাজিম উদ্দিন(৫৫) ও নাজমা বেগম(৪০) কে গ্রেফতার করে এবং বুধবার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে আইনশৃঙ্খলা বাহিনী শিমুল ও সোহাগকে গ্রেফতার করে। এরমধ্য থেকে আসামী ইমরানুল হাছান সাদী(১৯) উল্লেখিত ঘটনায় নিজেকে জড়িয়ে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। এরপরই বের হয়ে আসে হত্যাকান্ডের রহস্য।

পুলিশ জানিয়েছে, ইভটিজিং এর প্রতিবাদ করায় ইকরাম খুন হয়েছে। এজাহারনামীয় পাঁচ আসামি জেলহাজতে আছে। এদের মধ্যে সাদী ব্যতীত বাকি চার আসামিকে রিমান্ডে আনা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা