,

দুটি ডিমের দাম এত!

news-image

ডেস্ক রিপোর্ট।। ডিমের ডজন ৪৫ টাকা হলে একটির দাম এগার টাকা ৪৫ পয়সা হয়। সেদ্ধ ডিমের হিসাব করলে দাম হতে পারে ১৫ টাকা। সে হিসাবে দুটি সেদ্ধ ডিমের দাম হবে ৩০ টাকা। বাড়িয়ে ধরলেও বড়জোর ৪০ টাকা হতে পারে। কিন্তু দুটি সেদ্ধ ডিমের দাম যদি হয় ২ হাজার ১৪ টাকা (১ হাজার ৭০০ রুপি), তাহলে কারই না চোখ কপালে উঠবে?

গত শনিবার ভারতের মুম্বাইয়ের ফোর সিজন নামে একটি পাঁচতারা হোটেলে এমন ঘটনাই ঘটেছে। যেখানে দুটি সেদ্ধ ডিমের দাম রাখা হয়েছে ২ হাজার ১৪ টাকা। ডিমের বিলের একটি কপি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে, কার্তিক ধর নামে এক লেখক ফোর সিজন হোটেলে উঠেছিলেন। তিনি দুটি সেদ্ধ ডিম অর্ডার করেন, যার দাম রাখা হয় ২ হাজার ১৪ টাকা। পরে তিনি ওই বিলের ভাউচারের ছবি তুলে টুইটারে পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন-‘মুম্বাইয়ের ফোর সিজনস হোটেল ১৮ শতাংশ ভ্যাটসহ দুটি সেদ্ধ ডিমের দাম রেখেছে ১ হাজার ৭০০ রুপি।’ গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ওই পোস্টে ২ হাজার ১৭৭টি লাইক পড়েছে।

এ ছাড়া ওই হোটেল দুটি অমলেটের মূল্যও রেখেছে একই পরিমাণ টাকা। এই মূল্য নিয়ে হোটেল কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ২২ জুলাই ভারতের পাঞ্জাব রাজ্যের রাজধানী চণ্ডীগড়ের পাঁচতারা হোটেল জে ডব্লিউ ম্যারিয়ট অভিনেতা রাহুল বোসের কাছ থেকে দুটি কলার দাম নিয়েছিল ৫২৩ টাকা (৪৪২ রুপি)। পরে তিনি ওই কলার বিলের ছবি তুলে টুইটারে পোস্ট করেছিলেন। এর পরই এটি নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। পরে চণ্ডীগড়ের আবগারি ও আয়কর বিভাগ ওই হোটেলকে ২৯ হাজার ৬২৬ টাকা জরিমানা করেছিল (২৫ হাজার রুপি)।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর