,

সরাইলে শান্তিপূর্নভাবে দুইদিনের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন

download (2) মাহবুব খান বাবুল  : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার দ্বিতীয় দিনের মত  বাংলা ২য় পত্র এবং ভোকেশনাল ইংরেজী-২ পরীক্ষা  শান্তিপূর্নভাবে সম্পন্ন  হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ৪টি  কেন্দ্রে ১৪৫৩ জন শিক্ষার্থী চলমান এসএসসি পরীক্ষা অংশ গ্রহন করছে। এদের  মধ্যে ছাত্র ৬৫১ জন এবং ছাত্রী ৮০২ জন। সরাইল অন্নদা সরকারী উচ্চ  বিদ্যালয় কেন্দ্রে ৭২৭জন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৯ জন, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৯ জন এবং এম এ বাশার আইডিয়াল ইনস্টিটিউট(ভোকেশনাল) কেন্দ্রে ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এ ব্যাপারে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো: সাইদুর রহমান বলেন, উপজেলার ৪টি কেন্দ্রেই গত শুক্র ও শনিবার শান্তিপূর্নভাবে পরীক্ষা নিতে পেরেছি। এ জন্য স্থানীয় বিজিবি, নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

http://www.facebook.com/AmaderBrahmanbaria?fref=photo

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর