সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্ত দিয়ে ৬০ বছরে ২৪ লাখ শিশুর জীবন বাঁচালেন তিনি

news-image

রক্ত দিয়ে অনেকেই মানুষকে সহায়তা করেন। অনেকই এক বার বা দু’বার রক্ত দিয়ে আর দেন না। কিন্তু গত ৬০ বছর ধরে প্রায় প্রতি সপ্তাহে রক্ত দিয়ে চলেছেন জেমস হ্যারিসন। তার দেওয়া রক্তের জন্যই জীবন বেঁচেছে ২৪ লাখেরও বেশি অস্ট্রেলিয় শিশু। এ কাজ করে তিনি এখন সবার কাছে পরিচিত ‘ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম’ নামে।

হ্যারিসন নামের ওই ব্যক্তির রক্ত আর সাধরণ কয়েক জনের মতো নয়। বিশেষ কিছু অ্যান্টিবডির উপস্থিতিই তার রক্তকে করেছে বিশেষ। তার রক্তে থাকা রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি দিয়ে তৈরি হয় ‘অ্যান্টি-ডি’ নামের এক ধরনের ইনজেকশন। যা রিসাস রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

জানা যায়, রিসাস রোগ এমন একটি অবস্থা যার কারণে গর্ভবতী নারীর রক্তে থাকা অ্যান্টিবডি শিশু শরীরের রক্ত কণিকাকে ধ্বংস করে। যার কারণে শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সেই রোগ আটকানোর ইনজেকশন তৈরিতেই বিশেষ ভূমিকা নিচ্ছে হ্যারিসনের রক্ত।

অস্ট্রেলিয়ার রেডক্রস ব্লাড সার্ভিসের জেমা ফ্যালকেনমায়ার বলেন, জেমসের রক্ত অনন্য। তার রক্ত থেকে তৈরি হয় জীবনদায়ী ওষুধ। সেই ওষুধ ইনজেকশন হিসাবে দেওয়া হয় সেই সব গর্ভবতীদের যাদের রক্ত থেকে শিশুদের ক্ষতির আশঙ্কা থাকে।

৬০ বছর ধরে প্রতি সপ্তাহে তিনি কী করে রক্ত দিয়েছেন? এই প্রশ্ন সবার মনেই আসতে পারে। চিকিৎসকরা জেমসের রক্ত থেকে প্লাজমা বের করে নিতেন। তার পর লাল রক্ত কণিকা ফিরিয়ে দেওয়া হত তার শরীরে। এই পদ্ধতি ব্যবহারের জন্যই এত দিন ধরে বিপন্ন শিশুদের জীবন বাঁচানোর জন্য নিজের রক্ত দিতে পেরেছেন জেমস। সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক