সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীর আবেদনে সেই বখাটের ৬ মাসের কারাদন্ড

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ায় বখাটের অত্যাচার ও বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে  সরাইল ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে চিঠি দেয়ার একদিন পর সেই বখাটে উসমান ভূঁইয়াকে ৬ মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্র্যাম্যমান আদালত।

বুধবার (৭ আগষ্ট) সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরাইলের বেড়তলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবি ছাত্রী মোমিনা আক্তারের আবেদনের প্রেক্ষিতে এই কারাদন্ড দেয়া হয়েছে। এর আগে সোমবার বিকালে আশুগঞ্জ নির্বাহী অফিসারের কাছে স্কুলছাত্রী মোমিনা আক্তার বখাটে ওসমান ভূঁইয়ার অত্যাচার ও বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে আবেদন করেন। সে আশুগঞ্জ উপজেলার বইগর গ্রামের মৃত নুরুল আমীনের মেয়ে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, স্কুলছাত্রী মোমেনা আক্তারের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষকে আমার অফিসে আসার জন্য আমি ডাকি। সেখানে উভয়ের সাথে কথা বলে দন্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক ওসমান ভূঁইয়াকে ৬ মাসের বিনাশ্রম কারদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি যারা সহযোগীতা করেছিল তাদের সতর্ক করে দেয়া হয়েছে।
এই বিষয়ে স্কুল ছাত্রী মোমেনা আক্তার জানান, আমি উপজেলা নির্বাহী অফিসারের আদেশে সন্তুষ্ট। আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে চাই। এই বিষয়ে যারা আমাকে সহযোগীতা করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই।
উল্লেখ্য , সরাইল উপজেলার বেড়তলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোমেনা আক্তার। তার “রোল নম্বর দুই”। চারবছর আগে তার পিতা গ্রামের দুস্কৃতিকারীদের হাতে খুন হন। সেই থেকে তার পরিবার চরম অসহায়ত্বের মাঝে দিনযাপন করে আসছে। বইগর গ্রাামের শেখ সাদি ভূইঁয়ার বখাটে  ছেলে উছমান ভূইঁয়া প্রায়ই  এই স্কুলছাত্রীকে উত্যক্ত করে। এতে পরিবারের লোকদের কাছে বিচার চাওয়ায় ওই বখাটে স্কুলছাত্রীকে জোরপূর্বক বিয়ের ঘোষণা দেয়। কয়েকদিন আগে এই বখাটের পক্ষ নিয়ে দূর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, সজিব ভূইঁয়া, আকবর ভূইঁয়া, মলাই ভূইঁয়া ও শাহআলম ভূইঁয়া স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তার মাকে চাপ সৃষ্টি করে উছমান ভূইঁয়া ও স্কুলছাত্রী মোমিনা আক্তারের বিয়ের কথা রফাদফা করেন। এদিকে এই বিয়ের খবর পেয়ে স্কুলছাত্রী বাড়ি থেকে পালিয়ে জেলার সরাইল উপজেলার কাটানিশার গ্রামে বড় ভগ্নিপতি জাবেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়।
শনিবার (৩ আগস্ট) বখাটে উছমান ভূইঁয়া সেখানে গিয়ে এই স্কুলছাত্রীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই বিষয়ে প্রতিকার চেয়ে ওসমান ভূইয়ার বিরুদ্ধে সোমবার(৫ আগষ্ট) আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয় মোমেনা আক্তার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক