,

দুবৃর্ত্তের হাত থেকে বাঁচতে ‘উবার চালক’ হলেন প্রেমিক!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ আপনিই আমার প্রেমিক, আমার সঙ্গে প্রেমিকার মতো আচরণ করুন, এক সুদর্শন তরুণীর এমন কথায় রীতিমত অবাক হয়ে গেলেন উবার চালক।অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে ফোনে এমনই কথা বললেন ওই তরুণী।ওইদিকে উবার চালকও প্রথমে ঘাবড়ে গেলে পরে ঠিকই মেনে নিলেন তরুণীর কথা। গাড়ি থেকে খুলে ফেললেন উবারের স্টিকার। হাত থেকে খুলে ফেললেন বিয়ের আংটিও!

এসব কাজ শেষ করে পরে উবার চালক পৌঁছালেন গন্তব্যে।তাকে দেখেই ওই তরুণীও উত্তেজিত হয়ে বললেন, হাই বেবি!পরে উবার চালক দেখলেন যে, আরো এক পুরুষের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ওই তরুণী। এমনকি তার সঙ্গে বেশ বাকবিতণ্ডা হচ্ছে তার।

পরে গাড়ি দেখে তরুণী উচ্ছ্বসিত হয়ে দৌড়ে উঠে পড়লেন। তারপর জানা গেল আসল রহস্য। মূলত ওই তরুণী পড়েছিলেন এক দুবৃর্ত্ত পুরুষের পাল্লায়। তাকে বিরক্ত করা হচ্ছিল। কোনো মতে সেখান থেকে বাঁচতে চেয়েছিলেন তিনি। বুক করেছিলেন ক্যাব।কিন্তু ভাড়া করা গাড়ি দেখে যদি তাতে সেই পুরুষটিও চেপে বসেন? তাই আগে থেকেই চালককে এমন আর্জি জানিয়েছিলেন তরুণী। গোটা ঘটনাটি ফেসবুকে লিখেছেন উবার চালক।

এমন ব্যতিক্রমী অভিজ্ঞতার মুখোমুখি আগে কখনো হননি তিনি। তবে যাত্রীকে সুরক্ষা দিতে পেরে তিনিও বেশ উচ্ছল।চালক আর যাত্রীর এমন ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর