শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শত শত ধ’র্ষকের ঘুম হারাম করেছেন এই নারী

news-image

নিউজ ডেস্ক।। পু’লিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পাওয়ার মাত্র দুই মাসের মাথায় ২০০টি ধ’র্ষণ মা’মলার তদন্ত শেষ করে সেগুলো জমা দিয়েছেন পাকিস্তানের এক নারী পু’লিশ কর্মকর্তা। কুলসুম ফাতিমা নামের ওই স্টেশন হাউজ অফিসার (এসএইচও) দেশটির পাঞ্জাব প্রদেশের পাকপাতান জেলার প্রথম এসএইচও।

ফাতিমা বলছেন, নাবালিকাদের প্রতি তার দেশের পুরুষদের যে আচরণ সেটি তিনি কখনোই মানতে পারেননি। ভেতরে ভেতরে বিষয়টি নিয়ে তার একটি ক্ষো’ভ ছিল। সেই ক্ষোভ উগরে দেন চাকরি পাওয়ার পর। ফাতিমা বলেন, ‘সব সময় ভাবতাম কবে ধ’র্ষকদের শায়েস্তা করতে পারবো। সাব-ইন্সপেক্টরের পরীক্ষা দেওয়ার পর সেই সুযোগ পেয়ে যাই।’ তিনি জানান, যা সবসময় করতে চেয়েছেন সেই দায়িত্ব পাওয়ায় তিনি দারুণ খুশি।

ফাতিমার এমন সাফল্য চারদিকে আলোচনার ঝড় তুলেছে। বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার প্রকাশ করেছে। ফাতিমাকে নিয়োগ দেন জেলা পু’লিশ অফিসার এবাদত নিসার। তিনি আশা করছেন, তার বিভাগে নারীদের অংশগ্রহণ আরো বাড়লে ধ’র্ষণের মতো অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে আসবে।