সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিফটে ভাইয়ের গ’লায় আটকে গেল দড়ি, প্রাণপণ চেষ্টায় বাঁচালেন বোন (ভিডিও)

news-image

হাতে কিছু একটা নিয়ে খেলতে খেলতে লিফটে উঠেছিল তিন শিশু। লিফটে প্রবেশের সময় এক শিশুর পায়ে আটকে যাওয়া দড়ি চলে আসে ভেতরে। লিফট চালুর পর সেই দড়ি গ’লায় আটকে গিয়ে শূন্যে টেনে তোলে শিশুটিকে। এমন এক পরিস্থিতিতে পাঁচ বছরের ওই শিশুটিকে বাঁচাতে রীতিমত যুদ্ধ করে তার বড় বোন।তুরস্কের ইস্তানবুলের কমিউনিটি গার্ডেনের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের পাশাপাশি ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ পায় সেখানে।

ভিডিওতে দেখা যায়, এলিভেটরে ছোট ভাইটি তার এক বন্ধুর সঙ্গে ঢুকছে। সঙ্গে রয়েছে তার সেই বোন। এলিভেটরের দরজা বন্ধ হতেই দড়িটি আটকে যায় দরজায়। আর তারপরই হুট করে দড়িটি আটকে যায় শিশুর গ’লায়। এতটাই দ্রুত তার গ’লায় আটকে যায় যে, শেষ পর্যন্ত সেই দড়ি ওই শিশুকে লিফটের ভেতরে শূন্যে টেনে তোলে। আর সে তখন দড়িতে ঝুলতে থাকে।

ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে থাকে শিশুর সেই বন্ধু। এমন সময় সেখানে থাকা ওই শিশুর বড় বোন তাকে বাঁচাতে চেষ্টা করে। দ্রুত ভাইয়ের গ’লায় আটকে যাওয়া দড়ি খুলে তাকে মুক্ত করে সে। এতে করে নিশ্চিত মৃত্যুর কবল থেকে বেঁচে যায় শিশুটি।

https://www.youtube.com/watch?v=pCx1XdVQWeY

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক