মশাদের মা’রবেন না র’ক্ত খেতে দিন, পশুপ্রেমীদের আবেদন

news-image

ডেঙ্গুতে আতংকিত, বিপর্যস্ত বাংলাদেশের অনেকে। মশা মারতে সরকার থেকে শুরু করে বিশেষজ্ঞসহ নানা মহলে উৎকণ্ঠা, বিতর্ক। কীভাবে মশা মা’রা যায় তা নিয়ে আসছে কতই না পরামর্শ। বলতে গেলে মশা-মানুষে টানাটনি পরিস্থিতি। তবে এর মধ্যেই ফরাসি পশুপ্রেমী এক সংগঠন বলছে, মশা না মা’রার কথা। এমনকি মশাদের কামড়াতে দেওয়ারও অনুরোধ করা হচ্ছে।

ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলের সঞ্চালক আইমেরিক ক্যারন বলছেন, মশাগুলো তাদের সন্তান জন্ম দেওয়ার জন্য মানুষের র’ক্ত পান করে। সন্তান জন্ম দানে তাদের বাধা দেওয়া ঠিক নয়। তিনি আরো বলেন, মূলত সন্তানদের বাঁচাতে মা মশা মানুষের র’ক্ত খায়। প্রাণীকূলের সবার সঙ্গেই সমান আচরণ করা উচিত। তাদেরও তো জীবন আছে। তাদেরও বেঁচে থাকার ও বংশবৃদ্ধির অধিকার পাওয়া উচিত।

নিজেকে তিনি মশাপ্রেমী উল্লেখ করে আরো বলেন, যেখানে ডেঙ্গু হওয়ার শঙ্কা রয়েছে, কেবল সেখানে বাদে অন্য সবখানে মশাদের র’ক্ত পানে বাধা দেওয়া উচিত নয়। আমি মশাদের কখনোই র’ক্ত পানে বাধা প্রদান করি না। তিনি আরো বলেন, এটা মনে করতে হবে যে, একটা প্রাণীর বাচ্চা লালন-পালনের জন্য কিছু সময় পরপর র’ক্ত দেওয়া হচ্ছে। এটাকে হাস্যকর বা নাটক মনে করার কিছু নেই।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির