সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাওয়ার ভিডিও ইউটিউবে দিয়ে বছরে আট কোটি টাকা আয়

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন ইউটিউব স্টার বেথানি গাসকিন। খোলসওয়ালা মাছ যেমন চিংড়ি, লবস্টার ইত্যাদি খাওয়ার ভিডিও বানিয়েই তিনি সেলিব্রেটি।

বৃহস্পতিবার এক ভিডিও প্রতিবেদনে বিবিসি জানায়, ব্লোভ নামে অধিক পরিচিত ৪৪ বছর বয়সী গাসকিন। খাওয়ার ভিডিও বানিয়ে ইউটিউব থেকে এক বছরেই আয় করে নিয়েছেন ১০ লাখেরও বেশি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে আট কোটি টাকা।

তিনি বলেন, “এ বছর আমি আয় করেছি ১০ লাখ ডলারের কিছু বেশি অর্থ। তবে এটি শুধু ইউটিউব থেকেই। ব্রান্ডগুলো থেকেও প্রাপ্ত অর্থ এর সঙ্গে যুক্ত হয়নি।”
জানা যায়, ২০১৭ সাল থেকে খাওয়ার ভিডিও বানানো শুরু করেন গাসকিন। ঘরে নিজেই রেসিপি বানিয়ে সেসব খাওয়ার ভিডিও বানাতেন তিনি।

এই সেলিব্রিটি নারী বলেন, “আমি খেতে ভালোবাসি আর রাঁধতে খুবই পছন্দ করি।” গাসকিন জানান, শুরুতে শুধু রান্নার ভিডিও দিতেন তিনি। কিন্তু খাওয়ার ভিডিও’ও চাইতে শুরু করে ভক্তরা। সেই থেকে নিজের ভিডিও বানানো শুরু এবং সেলিব্রেটি হয়ে ওঠা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক