,

‘আপত্তিকর আচরণ’ আখ্যা দিয়ে সমকামী যুগলকে হোটেল থেকে ঘাড় ধাক্কা

news-image

রসিকা গোপালকৃষ্ণাণ ও শিবাঙ্গী সিংয়ের বয়স ২০ বছরের আশেপাশে। তারা দু’জনেই সমকামী। গত ২৮ জুলাই দু’জন গিয়েছিলেন ভারতের চেন্নাইয়ের স্লেট হোটেলে। কিন্তু হোটেল থেকে তাদের বের করে দেওয়া হয়। হোটেল কর্তৃপক্ষের বক্তব্য, দু’ই মেয়ে এমন আচরণ করছিল, যার কারণে অন্য কাস্টমাররা অস্বস্তিতে পড়ছিলেন। তাই তাদের চলে যেতে বলা হয়েছে। কিন্তু সেই সমকামী যুগলে দাবি, হোটেলে কয়েকজন এমন আচরণ করছিলেন যাতে তারাই অস্বস্তিতে পড়েছিলেন।

গোপালকৃষ্ণাণ ফেসবুকে লিখেছেন, আমি ও আমার বন্ধু স্লেট হোটেল নামে এক পানশালায় গিয়েছিলাম। আমরা যখন নাচছি, চার-পাঁচজন আমাদের দিকে তাকিয়েছিল। আমাদের ওপর থেকে চোখ সরাচ্ছিল না। আমরা খুব অস্বস্তিতে পড়েছিলাম।

ওই নারীর দাবি, সেদিন সবাই হোটেলে এনজয় করছিল। আমরাও করছিলাম। তাহলে আমরাই বা অকারণে অনেকের মনোযোগের কেন্দ্র হয়ে উঠলাম কেন? একই লিঙ্গের দু’টি মানুষ একসঙ্গে নাচছে, এই দৃশ্যটি হজম করা কি এতই শক্ত? আশপাশের লোকজন যেভাবে আমাদের দিকে তাকাচ্ছিল, তাতে আমি অবাক হয়ে গিয়েছিলাম।

গোপালকৃষ্ণাণ জানান, আমি ও আমার বন্ধু ওয়াশ রুমে গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে দরজায় অনেকে ধাক্কা দিতে লাগল। আমাদের বলল, তোমরা এখনই বেরিয়ে এসো। তারপর ওয়াশ রুমে ঢুকল চার পুরুষ বাউন্সার ও এক নারী বাউন্সার। তারা জিজ্ঞাসা করলেন, তোমরা দু’জনে ওয়াশ রুমে কী করছ? তোমরা ওয়াশ রুমে ‘অন্য কিছু’ করছিলে। তোমাদের নামে অনেকে অভিযোগ করেছে। তোমরা হোটেল থেকে বেরিয়ে যাও।

ওই নারীর দাবি, হোটেলের কোনো খদ্দেরের সঙ্গে আমাদের ঝগড়া হয়নি। হোটেল কর্তৃপক্ষ আমাদের বলারই প্রয়োজন বোধ করেনি যে, কেন তাড়িয়ে দিচ্ছে। কোন সাহসে তারা বলে, আমরা ‘অন্য কিছু’ করছিলাম? এই ধরনের আপত্তিকর ও অপেশাদার আচরণ কোনো হোটেলের কাছ থেকেই কাঙ্ক্ষিত নয়।

শিবাঙ্গী সিং ফেসবুকে লিখেছেন, হোটেলের ম্যানেজার আমাদের বলেছিল, আমরা নাকি খারাপ কিছু করছিলাম। তারা ভিডিও ফুটেজে তেমনটাই দেখেছে। আমরা বললাম, কোথায় সেই ভিডিও ফুটেজ? আমাদের দেখাও। তারা দেখায়নি। শিবাঙ্গীর বক্তব্য, ভিডিও ফুটেজের কথা মিথ্যা। ম্যানেজার আমাদের বলল, এই হোটেলে অনেকে বাড়ির লোকজনকে নিয়ে খেতে আসে। আমাকে আর রসিকাকে দেখেই নাকি তাদের অস্বস্তি হচ্ছে। তবে এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি