সরাইলে গুজব ও ডেঙ্গু সচেতনতায় পুলিশের নানা উদ্যোগ

news-image

আরিফুল  ইসলাম সুমন, সরাইল : দেশে চলমান গুজব, গণপিটুনি ও ডেঙ্গু বিষয়ে সচেতনতা নিয়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পুলিশ। এরই অংশ হিসেবে সরাইল থানা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের পর এবার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

তারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরআগেও থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, মাইকিং ও বাজারে গিয়ে সচেতন করেছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (০২ আগস্ট)  সকালে পুলিশের সরাইল সার্কেল এর উদ্যোগে ও সরাইল থানার আয়োজনে এক গণসচেতনতা মুলক বিশেষ রালি হয়। এতে অন্যান্যদের মাঝে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল সার্কেল এর সহকারি পুলিশ সুপার মো. মকবুল হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটু প্রমুখ। রালিটি উপজেলা প্রশাসনপাড়া থেকে বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সরাইল থানার ওসি শাহাদাত হোসেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির