২০ টাকা কেজি দরে কয়েন বিক্রি!

news-image

সৃষ্টিজগতের বেশিরভাগ জিনিসই কেনা যায় অর্থের বিনিময়ে। কিন্তু অর্থ দিয়ে অর্থ ক্রয়ের কথা শুনেছেন কখনও? শুনতে অবিশ্বস্য হলেও এমনই ঘটনা ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এলাকায়। বুধবার আলমগীর নামের এক যুবক ৪০ টাকা দরে ৫ কেজি বাংলাদেশি কয়েন কিনে নিয়েছেন স্থানীয় এক ফেরিওয়ালার কাছে থেকে।

স্থানীয়রা জানায়, উপজেলার ক্ষিদ্রপেড়ি গ্রামের মোমিন নামের এক ফেরিওয়ালা প্রতিদিনের মতো ফেরি করতে গ্রামে বের হন। মোমিন ভাঙ্গারি মালামাল ক্রয়ের পাশপাশি পুরাতন মুদ্রাও সংগ্রহ করেন। মোমিনের নিকট বেশ কিছু মুদ্রা জমা হয়। সেগুলো তিনি ব্যাগে ভরে বিক্রির উদ্দেশ্যে সদরের অদ্দিরগোলা বাজার এলাকায় যান।

সেখানে মুদ্রার ব্যাগ খুলে বাংলাদেশি ২৫ পয়সা, ৫০ পয়সা এবং কিছু এক টাকার কয়েনও পাওয়া যায়। মোমিন মুদ্রাগুলো বিক্রি করতে চাইলে আব্দুর রহিম নামে এক বেকারি মালিক কেজি দরে তা নিতে রাজি হন। পরে তিনি ২০ টাকা দরে ৫ কেজি মুদ্রা ১০০ টাকায় কিনে নেন। পরে শখ করে আব্দুর রহিমের কাছ থেকে মুদ্রাগুলো স্থানীয় তরফমেরু গ্রামের আলমগীর নামের এক বাক্তি ৪০ টাকা দরে ৫ কেজি ২০০ টাকায় কিনে নেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির