মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আসর থেকে বরকে তুলে নিয়ে গেল কনের প্রেমিক

news-image

প্রেমের বিচ্ছেদে প্রেমিকার ওপর ক্ষেপে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেললেন এক তরুণ। প্রেমিকার বিয়েতে হামলা চালিয়ে অপহরণ করেন বরকে।টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের রাজস্থানের জয়সলমীরে এ ঘটনা ঘটে।দীর্ঘদিনের প্রেম করার পর বিচ্ছেদ ঘটে ওই তরুণ-তরুণীর। প্রেমিকা বিয়ে করতে যাচ্ছিলেন আরেকজনকে। সেটি মানতে না পেরে বিয়ের মণ্ডপে হানা দেন জলাম সিং নামে এ তরুণ।

বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে আমন্ত্রিত অতিথিদের মারধর করেন তিনি। এমনকি মণ্ডপ থেকে বরকে অপহরণ করেও নিয়ে যান। যদিও পরবর্তীতে বরকে ছেড়ে দেন ওই ক্ষুব্ধ প্রেমিক।জানা যায়, জলাম সিং হামলা করতে পারে এমন আশঙ্কায় কোনো শুভ দিন ছাড়াই বিয়ের দিন ধার্য হয়। কিন্তু সেই খবর পেয়ে বিয়ের আসরে হাজির হয়ে যান তিনি।

এ দিকে আহত অতিথিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলামের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক