মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে কুকুরকেই বিয়ে করলেন সাবেক এই মডেল!

news-image

ডেটিংয়ে ব্যর্থ হয়েছেন ২২১ বার! আবার বিয়েও ভেঙেছে চার বার। শেষমেষ মানুষের প্রতি আস্থা হারিয়ে নিজের পোষ্য কুকুরকেই বিয়ে করেছেন ব্রিটেনের সাবেক এক মডেল। বিয়েটা লুকিয়ে নয়, বরং প্রকাশ্যে লাইভ টিভি শো-তে এসে এমন কাণ্ড ঘটান তিনি।সাবেক ওই মডেলের নাম এলিজাবেথ হোড। আর তার পোষা কুকরটির নাম লোগান।

নিউইয়র্ক পোস্ট, নিউজ১৮ সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি ব্রিটেনের বিখ্যাত টিভি শো ‘দি মর্নিং’-এর একটি পর্বে এলিজাবেথের বিয়েটি দেখানো হয়েছে। সেখানে দেখা গেছে, ছয় বছরের লোগানের সঙ্গে রীতিমতো প্রথা মেনেই বিয়ে করেন আটের দশকের এই নামজাদা মডেল!

৪৯ বছর বয়সী এই মডেল জানিয়েছেন, জীবনে প্রেমের ক্ষেত্রে তিনি ধারাবাহিক ব্যর্থতার সম্মুখীন হয়েছেন। এখন পর্যন্ত তার ২২১টি ডেটিং ব্যর্থ হয়েছে। এমনকি বিয়ে ভেঙে গেছে চারবার! শেষমেশ তাই নিজের প্রিয় পোষ্য, প্রিয় সঙ্গীকেই বিয়ে করলেন তিনি।

পোষা কুকুরটি নিয়ে এলিজাবেথ জানান, এখন পর্যন্ত একাধিকবার লোগান তার জীবন বাঁচিয়েছে। প্রেমে একের পর এক ব্যর্থতায় তিনি যখন অবসাদে ডুবে গিয়েছিলেন, সে সময় লোগানই তার পাশে থেকেছে। তাকে সঙ্গ দিয়েছে। তাই তিনিও আগলে থাকতে চান লোগানকে।

এদিকে বিয়ের পোশাকে দুজনকে একসঙ্গে দেখে স্তম্ভিত শো-এর হাজার হাজার দর্শক! কেউ কেউ এলিজাবেথের ভাবনা-চিন্তার প্রশংসা করেছেন, কেউ আবার তার সমালোচনায় সরব হয়েছেন। যাহোক, সব মিলিয়ে কুকুরের সঙ্গে সাবেক ব্রিটিশ মডেল এলিজাবেথ হোডের বিয়ের এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক