সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্কের মালি থেকে কোটি টাকার মালিক!

news-image

নিউজ ডেস্ক।। নাম তার সেলিম মোল্লা। এক সময় ছিলেন পার্কের মালি। পদোন্নতি পেয়ে হন গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারি। এরপর আঙ্গুল ফুলে হয়েছেন কলাগাছ। দুর্নীতি করে কোটি-কোটি টাকার মালিক বনে গেছেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা তাদের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রির একটি পর্বে এমনই অবাক করা একটি তথ্য দিয়েছে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৮৪ সালে রমনা পার্কের মালি হিসেবে চাকরিতে যোগ দেন সেলিম মোল্লা। তার হাজিরা ছিল ১০ টাকা। তবে পদোন্নতি পেয়ে তিনি এখন গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী।

সেলিম মোল্লার এক প্রতিবেশি বলেন, তার লেখাপড়া ছিল ক্লাস সেভেন পর্যন্ত। এরপর আর লেখাপড়া করা হয়নি তার। মানিকগঞ্জের ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ে একটি সার্টিফিকেট নেয়ার জন্য ঘুরেছে, কিন্তু দেয়নি। সেই বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এখন সেলিম মোল্লা। ১০ টাকা হাজিরা বেতনের সেলিম মোল্লা এখন কোটি টাকার মালিক! অবাক হয়ে যান আশেপাশের লোকজনরাও। সবার মুখে একটাই প্রশ্ন? কি এমন আলাদিনের চেরাগ পেয়েছেন তিনি, যা দিয়ে রাতারাতি কোটি-কোটি টাকার মালিক বনে গেলেন?

এতো টাকার মালিক হলেন কিভাবে- এমন প্রশ্নের জবাবে সেলিম মোল্লার সোজাসাপ্টা উত্তর, ‘বাংলাদেশের সবাই জানে, অফিস সহকারী পদে চাকরি করে সচিবালয়ে ফাইল সই করানোর কোনো ক্ষমতা নেই। তাই টাকা কামানোরও কোন সুযোগ নেই।’

তবে ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রির অনুসন্ধানের সূত্র জানায়, সেলিম মোল্লার নিজের এবং তার স্ত্রীর নামে চার কোটি টাকা মূল্যের বিলাসবহুল একটি বাড়ি রয়েছে। আরও রয়েছে, ৮ কোটি টাকা মূল্যের বহুতল বাণিজ্যিক ভবন, একটি মার্কেট, দুটি গাড়ি, একটি ট্রাক, তিনটি মোটরসাইকেল। এছাড়া রাজধানীর শাহজাদপুরে তার একটি ফ্ল্যাট এবং খিলগাঁওয়ে আরও দুটি বাড়ি আছে সেলিম মোল্লার। তবে এর সবকিছুই অস্বীকার করে বসলেন সেলিম মোল্লা।

তিনি বলেন, ‘আমার ঢাকায় কোন বাড়িঘর নেই। তবে নির্দিষ্ট নাম্বারের দুটি গাড়ির কথা বলতেই তিনি সুর পাল্টালেন। বললেন, আমার নামে একটি নোয়া গাড়ি আছে। ওটা ভাড়ায় চলে। আর পরিবারের নামে একটা গাড়ি আছে।’ এরপর বাড়ি থাকার কথাও স্বীকার করলেন তিনি। বললেন, ‘এটা হল আমার স্ত্রীর বাপের বাড়ির সম্পত্তি। প্রশ্ন ছিল, এত সম্পদ এলো কোথা থেকে? জবাবে সেলিম মোল্লার দাবি, আমাদের আগে থেকেই টাকা পয়সা ছিল।’

কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক সেলিম মোল্লার এক প্রতিবেশী বলেন, ঐতিহ্যবাহী কোন পরিবার ছিল না সেলিম মোল্লার। খুবই দরিদ্র পরিবারের সন্তান সে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক