,

ছয়তলা থেকে পড়া শিশুকে কম্বল দিয়ে বাঁচাল পথচারী

news-image

তিন বছর বয়সী এক শিশুকে কম্বল ব্যবহার করে বাঁচিয়েছেন কয়েক জন পথচারী। চীনের ওই শিশুটি ছয়তলা থেকে নিচে পড়ে।দেশটির রাষ্ট্রীয় চ্যানেল সিসিটিভির ভিডিও ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিশুটি বেশ কিছুক্ষণ ঝুলে ছিল। সেখান থেকে উপরে উঠতে গিয়ে পা ফসকে পড়ে যায়।

শিশুটিকে ঝুলে থাকতে দেখে এক পথচারী কয়েকজনকে জড়ো করে কম্বল ধরে থাকেন। ওই ব্যক্তির এই প্রত্যুৎপন্নমতিতে শেষ পর্যন্ত প্রাণে বেঁচেছে সে।

‘আমি উপরে তাকিয়ে দেখি একটি শিশু ঝুলছে। প্রথমেই মাথায় আসে কীভাবে তাকে ধরা যায়। তখন ভাবি নিচে গিয়ে খালি হাতে ধরি। কিন্তু ভাবলাম এতে কাজ হবে না,’ এভাবে শিশুটিকে বাঁচানোর বর্ণনা দিচ্ছিলেন ঝু ইয়ানহুই নামের ওই পথচারী, ‘তখন কম্বলের চিন্তা মাথায় আসে। দ্রুত কম্বল এনে নিচে কয়েকজন নিয়ে ধরে থাকি। তাকে নিরাপদে ধরতে পারব কি না, এই শঙ্কায় ছিলাম। শেষ পর্যন্ত পেরেছি।’

সিসিটিভি জানিয়েছে, কম্বল ধরে শিশুকে যারা বাঁচিয়েছেন তাদের মধ্যে নিরাপত্তা কর্মী থেকে শুরু করে স্যানিটেশন কর্মীরাও ছিলেন।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু