আশ্চর্যজনক ঘটনা হাসপাতালের ৩৬ নার্স একই সময়ে গর্ভবতী!

news-image

একই হাসপাতালে কাজ করেন তারা। শুধু তাই নয়, ৩৬ নার্সই কাজ করেন হাসপাতালের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তারা সবাই একই সময়ে গর্ভবতী হয়েছেন। ২০১৯ সালেই সবাই মা হচ্ছেন। এমন আশ্চর্যজনক ঘটনাটি ঘটছে যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটিতে। গত সপ্তাহে কানসাস সিটির চিলড্রেন মার্সি হাসপাতাল ঘোষণা করেছিল, ২০১৯ সালের শেষ দিকে হাসপাতালের ৩৬ জন নার্সকে তারা মা হিসেবে পাচ্ছেন।

মার্কিন গণমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ২০১৯ সালের বিভিন্ন সময়ে ওই ৩৬ নার্স মা হচ্ছেন বলে খবর প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে হাসপাতালের ফেসবুক পেজে ৩৬ জন নার্সের ছবিও পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা গেছে, ২০ শিশুসহ মা নার্সরা দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে মা হওয়ার অপেক্ষায় থাকা বাকি ১৬ জন নার্সও আছেন।

ওই নার্সদের ছবি শেয়ার করে বলা হয়েছে, ‘আমাদের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রের নার্সরা যারা দিন-রাত পরিশ্রম করেন, তাদের বেশি করে যত্নের প্রয়োজন।’ ‘আমাদের ক্রমবর্ধমান আইসিএন পরিবারকে অভিনন্দন !!’, পোস্টে আরও বলা হয়। চিলড্রেন মার্সির মতে, ২০ জন শিশুর জন্ম খুব কাছিকাছি সময়ে হয়েছে। তাদের মধ্যে দুজন মেয়ে শিশু রয়েছে। আগামী ১৫ ডিসেম্বর সর্বশেষ শিশুটি জন্ম নেবে বলে আশা করা হচ্ছে।

তবে ওই ইউনিটে কতজন নার্স কাজ করেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত ৭ জানুয়ারি প্রথম মা হয়েছেন আলিসন রোনকো (৩২) নামের এক নার্স। তিনি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন, যার নামা হেনরি। এর পর গত ৯ ফেব্রুয়ারি সারাহ কারবোনিয়া (২৭) নামে আরেক নার্স বেন নামে এক ছেলে সন্তানের জন্ম দেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির