চরম ঝুঁকিতে আমি আপনি আমরা …

news-image

রাজধানীর একটি হাসপাতালের সামনে ফেলে দেয়া অনটাইম কাপের ভেতর জমে থাকা পানির মধ্যে মশার ডিম, ময়লা-আবর্জনার কয়েকটি ছবি তুলে ফেসবুকে শেয়ার দিয়েছেন নাগরিক অধিকার নিয়ে সোচ্চার রাজধানীর জুরাইন এলাকার অধিবাসী মিজানুর রহমান।

তিনি লিখেছেন, ‘এটা ঢাকার একটা ‘দায়িত্বশীল’ হাসপাতালের আজকের দিনের খণ্ড চিত্র। পুরো ঢাকা ও দেশের কী অবস্থা তা আন্দাজ করুন। ডেঙ্গু থেকে নিজে ও প্রিয়জনকে বাঁচাতে সক্রিয় হোন সময় থাকতে।’

রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি হাসপাতালের প্রধান গেটের সামনের একটি ভিডিও-ও শেয়ার করেছেন তিনি। সেখানে ফেলে দেয়া অনটাইম কাপের ভেতর জমে থাকা পানির মধ্যে মশার ডিম দেখা যাচ্ছে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মশা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের হাতে তারা থাকেন নিয়ন্ত্রিত ঘরবাড়ি, অফিসে। তাদের কোন ঝুঁকি নাই, চরম ঝুঁকিতে আমি আপনি আমরা।’

মিজানুর রহমান  বলেন, নাগরিকের দায়িত্ববোধ থেকে আমি এ ছবিগুলো তুলেছি। যাতে মানুষ ও কর্তৃপক্ষ সচেতন হয়।

দেখুন সেই ভিডিওটি-

https://www.facebook.com/mizanpph/videos/2407017562668670/

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির