সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমের নামে গেম!

news-image

অনলাইন ডেস্ক : দেশে বিদেশে হিরো আলমকে আলোচনা-সমালোচনা কিংবা হাস্যরসের ঘটনা কম হয়নি। আর তারই ধাররাবাহিকতায় এবার হিরো আলমকে নিয়ে তৈরি হলো ভিডিও গেম। ‘অ্যাডভেঞ্চার পাজল’ ধরনের গেমের আদলে তৈরি করা হয়েছে গেমটির, নাম ‘হিরো আলম মলম’। গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে গেমটি।

জানা গেছে, অন্যান্য ‘অ্যাডভেঞ্চার পাজল’ গেমের মতোই খেলতে হবে এটি। একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে কতগুলো বিপদজনক ধাপ অতিক্রম করার মধ্য দিয়ে।

গেমটি খেলার জন্য বেশি ক্ষমতাসম্পন্ন অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন নেই। গেমটিতে হিরো আলমকে প্রধান চরিত্রে রাখা হয়েছে। আপনি যখন গেমটি খেলবেন তখন আপনি নিজে থাকবেন হিরো আলমের ভূমিকায়। গেমে প্রতিটি ধাপ পার হওয়ার জন্য ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনে অ্যারো বাটন যেটা দিয়ে সামনে পিছনে কিংবা উপর নীচে যেতে পারবেন। কিছু কিছু বিপদজনক ধাপ অতিক্রম করতে পারলে রয়েছে পয়েন্ট বা শক্তি।

এটি অ্যান্ড্রয়েড এর ৬৪-বিট এবং ৩-বিট উভয় অপারেটিং সিস্টেমেই চলবে গেমটি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক