,

একজন বাবা এবং তার মেয়ের বড় হয়ে ওঠা, বয়ঃসন্ধিকাল ও ছেলে বন্ধু

news-image

আমার ঘরটি নানা রকমের প্রাণীতে পূর্ণ। আমার মেয়ে যখনই নানু বাড়িতে বেড়াতে যায়, ফেরার সময় প্রতিবারই কোনো না কোনো প্রাণী নিয়ে বাড়ি ফেরে সে। এভাবে একে একে আমাদের ঘরে এসেছে চারটি কচ্ছপ, একটি হার্মিত কাঁকড়া, একটি চিনচিলা, একটি গোল্ডফিশ এবং একটি ফরাসি বুলডগ। এমনকি মেয়েটি মেন ইন ব্ল্যাক সিনেমার সেই পাগলাটে চোখের কুকুরটিকেও বাড়িতে এনেছিল। তবে আমি ওটাকে আর ঘরে রাখতে দেইনি, দোকানে ফেরত পাঠিয়েছি।

আমার বান্ধবী আমাকে বলে যে আমি নাকি খুব সহজেই গলে যাই। আসলে আমি সবসময়ই মেয়েটাকে আগলে রাখতাম। এমনকি যখন আরো ছোট ছিল, আমিই তাকে খাইয়ে দিতাম। আমি যেখানেই যেতাম সে পিছু নিতো। তার মুখে কথার খই ফুটতো। সে আমাকে তার বন্ধুদের কথা বলতো। সেখানে বাচ্চাদের যত নাটকীয়তার গল্প থাকতো। এসবই আমার খুব ভালো লাগতো।

এখন সে বারোতে পা দিয়েছে। আমি আর আগের মতো বাপ-বেটির সেই সময়টাকে ফিরে পাই না। সময় বদলে যাচ্ছে। এখন সে কেবল জানায় যে তার দিনটা ভালোই গেছে। সে স্কুলের রিপোর্ট আমার কাছ থেকে লুকিয়ে রাখে। সে কিঞ্চিৎ মিথ্যে কথাও বলে।

তিন সপ্তাহ আগে আমার জন্মদিন ছিল। আমারা সবাই মিলে সাগরের কিনারের কোনো রেস্টুরেন্টে খেতে যাবো ঠিক করলাম। বাধ সাধলো আমার মেয়ে, জানালো তার নাকি মোটেও ভালো লাগছে না। বললো, ‘ আমি ক্লান্ত’। ভাবলাম তার বোধহয় পিরিয়ড হয়েছে। তাই সে ঘরেই থাকুক। রেস্টুরেন্টের অর্ধেক পথ পেরিয়েছি, মনে পড়ল যে আমি আমার পরিচয়পত্রটি ফেলে এসেছি। ওটা নিয়ে আমি ফিরতি পথ ধরলাম। বাড়ির লিফটের সামনে দাঁড়িয়ে আমি। ওটার দরজা খুলতেই দেখি আমার মেয়ে তার কিছু ছেলে বন্ধুকে নিয়ে হলরুমে সময় কাটাচ্ছে। সে সুন্দর একটা পোশাক পরেছে। সে মেক-আপ করেছে, চোখে আইল্যাশ লাগিয়েছে, সবকিছু। ওহ না! আমার চক্ষু ছানাবড়া! বের হওয়ার সময় খেয়াল করলাম, মেয়েটার পরনে স্পঞ্জবব পাজামা।

সোশাল মিডিয়া থেকে, সেখানে বাবা এবং মেয়ের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্র- কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর