,

‘ফিনিক্স’ ডায়ানা : বিশ্বের প্রথম হিজাব পরা কুস্তিগীর

news-image

স্পোর্টস ডেস্কঃ অদম্য ইচ্ছা থাকলে কাউকে দমন করে রাখা কঠিন। গ্রিক পুরাণ, চৈনিক পুরাণ অথবা মিশরীয় পুরাণে আগুনপাখি ‘ফিনিক্স’-এর কথা তো আমাদের অনেকেরই জানা। তীব্র আগুনও অবিনশ্বর, অমরত্বের প্রতীক এই পাখিটিকে দমাতে পারেনি। পুড়ে গিয়েও ছাই থেকে পুনর্জন্ম হয়েছিল তার। মালয়েশিয়ার অধিবাসী মাত্র ১৯ বছর বয়সী মেয়ে নর ডায়ানার জীবনকাহিনীও অনেকটা এই আগুনপাখির মতোই।

নর ‘ফিনিক্স’ ডায়ানা। কিছুদিন ধরেই যে আলোচনার কেন্দ্রে। তার কারণ, ডায়ানাই পৃথিবীর সর্বপ্রথম হিজাব পরিহিত কুস্তিগীর। শুধু কি তাই! চলতি বছরের জুলাইয়ের ৬ তারিখে অনুষ্ঠিত ‘মালয়েশিয়া প্রো রেসলিং’ প্রতিযোগিতায় তিনিই প্রথম মহিলা ‘রেসেলকন চ্যাম্পিয়ন’। ‘রেসেলকন চ্যাম্পিয়ন’ খেতাবটি এতদিন শুধুমাত্র পুরুষ কুস্তিগীরদের ভাগ্যেই জুটত। কিন্তু ডায়ানা যে ফিনিক্স। কোনও বিপদই টলাতে পারেনি তাঁকে। সিদ্ধান্তে অবিচল, লড়াকু মেয়েটি স্রোতের বিপরীতে হেঁটে ছিনিয়ে নিয়েছেন মহিলাদের ব্রাত্য এই খেতাব।

মালয়েশিয়ার এক মুসলমান পরিবারে জন্ম হয় ডায়ানার। ছোটবেলা থেকেই ভিডিও গেমের দারুণ ভক্ত ছিলেন ডায়ানা। আর এই ভিডিও গেম প্রীতিই তাঁকে কুস্তির দুনিয়ায় পা রাখতে উদ্বুদ্ধ করে। মাত্র তিন বছর হয়েছে কুস্তির জগতে পা রেখেছেন তিনি। বয়সটাও বেশ কম। তবুও এই বয়সেই ডায়ানার সাড়া জাগানো পারফরম্যান্স নজর কেড়েছে অনেকেরই।

কেরিয়ারের প্রথম দিকে মুখে ‘মাস্ক’ বা মুখোশ পরে ‘রেসলিং ম্যাট’ এ ঢুকতেন তিনি। কিন্তু ২০১৮ থেকেই মাথায় হিজাব পরে ‘রিং’-এ প্রবেশ করতে শুরু করেন ডায়ানা। কতটা কঠিন ছিল এই জার্নি? ডায়ানার কথায়, মাথায় হিজাব পরে রিং-এ নামা নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে খেতাব জেতার পর সেই মানুষগুলোর থেকেই পেয়েছেন শুভেচ্ছা বার্তা।

ডায়ানার ‘রিং নাম’ ফিনিক্স। বিশ্বের দরবারেও তিনি এই নামেই বেশি পরিচিত। শত সমালোচনা সত্ত্বেও হার মানেননি বিশ্বের প্রথম হিজাবি কুস্তিগীর। কারণ তিনি যে প্রকৃত অর্থেই ‘ফিনিক্স’। আগুনে পুড়ে গেলেও ছাই থেকে উঠে এসে নতুন ভাবে বাঁচতে শেখানোই যে তাঁর কাজ। -আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর