মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে  বিদ্যালয়ের টিন নিলেন প্রধান শিক্ষক, গাছ কাটলেন সভাপতি

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেড ভবনের সকল টিন ও কাঠ খুলে নিলেন প্রধান শিক্ষক এবং এই বিদ্যালয় মাঠের দুটি গাছ কেটে বিক্রি করলেন সভাপতি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ এর মৌখিক নির্দেশে প্রধান শিক্ষক এই সেচ্ছাচারিতা করলেও বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সুশীল সমাজের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

শনিবার (২৭ জুলাই) দুপুরে সরেজমিন বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক সুলতানা সুরাইয়া আক্তার কচি এ প্রতিবেদককে বলেন, আমি আমার ভাইয়ের মাধ্যমে গত তিন দিন আগে বিদ্যালয়ের টিনশেড ভবনটি ভেঙে এর সকল টিন ও কাঠ নিয়েছি টিও আজিজ স্যারের সঙ্গে মৌখিক আলোচনা করেই। কারণ বিদ্যালয় মাঠে নতুন পাকা ভবন নির্মাণের কাজ চলছে। আমি স্যারকে বলেছিলাম পুরাতন হিসেবে এসব টিন ও কাঠের মূল্য নির্ধারণ করে টাকা জমা দিয়ে দিব।

তিনি বলেন, আমার সঙ্গে আলোচনা করে ও টিও স্যারের মৌখিক অনুমতি নিয়েই বিদ্যালয় মাঠের দুটি গাছ কেটে বিক্রি করেছেন সভাপতি। গাছ বিক্রির টাকা প্রথমে আমার কাছেই ছিল। পরে সভাপতি এই টাকা নিয়ে গেছেন। টিও স্যারের সঙ্গে আমাদের দেখা করার কথা ছিল। আমি বিদ্যালয়ের সভাপতিকে বলেছিলাম, কিন্তু তিনি স্যারের সঙ্গে দেখা করেননি। তাই ঝামেলা সৃষ্টি হয়েছে। আমি এই বিদ্যালয়ে টানা ২৫ বছর যাবত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। সভাপতি আমাকে এখন এই প্যাচে ফেলেছেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহেদ চৌধুরী বলেন, গাছ দুটি প্রধান শিক্ষকের পরামর্শেই কেটে বিক্রি করা হয়েছে। তিনি টিও স্যারের সঙ্গে আলোচনা করেই গাছ কাটার অনুমতি দেন। তবে টিনশেড ভবনের টিন ও কাঠ প্রধান শিক্ষক আমাকে না জানিয়েই নিয়ে গেছেন। আমি এই অন্যায় কাজের প্রতিবাদ করেছি।

বিদ্যালয় কমিটির সদস্য কদর উদ্দিন ভূইঁয়া বলেন, প্রধান শিক্ষক এই গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ে এবং তিনি বিগত ১৯৯৩ সাল থেকে এই বিদ্যালয়ে চাকরি করছেন। তাই প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতিকে সঙ্গে নিয়ে শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করে এখানে যা খুশি তা-ই করছেন।

শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম খোকন এই প্রতিবেদককে বলেন, প্রধান শিক্ষক সেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয়ের টিনশেড ভবনটি ভেঙে নিয়ে গেছেন। এই ভবনের টিন ও কাঠ তার ভাইয়ের ডেইরি ফার্মে কাজে লাগাবেন বলে জেনেছি। বিষয়টি জেনে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে চাপ প্রয়োগ করেছি। এখন শিক্ষা কর্মকর্তা বলছেন তিনি এসবের কিছুই জানেন না। মূলত খোঁজ নিয়ে জেনেছি তিনি সবকিছুই জানেন এবং তার পরামর্শেই এসব হয়েছে।

এ ব্যাপারে জানতে খোঁজ করলে সরকারি ছুঁটি থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ এর বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মুঠোফোনও বন্ধ। তবে তার ঘনিষ্ট এক ব্যক্তি জানান, সরকারি ছুটি থাকায় আবদুল আজিজ ঢাকায় অবস্থান করছেন। সেখানে একটি নাটকের অভিনয়ে (শুটিং) অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেওড়া পূর্ব প্রাথমিক বিদ্যালয়ে যা হয়েছে, সবই প্রধান শিক্ষক ও সভাপতি একক ক্ষমতাবলে করেছেন। এসব তারা করতে পারেননা। এসব বিষয়ে টিও স্যারের সঙ্গে তাদের কোনো কথা হয়েছে কিনা তা আমার জানা নেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক