,

অন্য নারীর দিকে তাকানোর কারণে প্রেমিকের মাথায় ল্যাপটপ ভাঙলেন প্রেমিকা (ভিডিও)

news-image

যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে লস অ্যাঞ্জেলস যেতে বিমানে চড়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা জুটি। ঠিকঠাক ছিল সবই। হঠাৎ প্রেমিকার মনে হলো অন্য এক নারীর দিকে তাকিয়ে আছেন প্রেমিক। এর থেকে শুরু বাকবিতণ্ডা। এ পর্যায়ে তার মাথায় ল্যাপটপ ভাঙলেন প্রেমিকা।

এ সময় বিমানের ভেতরে থাকা একজন ঘটনার ভিডিও করেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। ভিডিওটিতে দেখা যায়, ওই জুটির চিৎকারে শুনে তাদের কাছে ছুটে যান ফ্লাইট অ্যাটেন্ডার। ঝগড়া থামাতে প্রেমিককে বিমানের সামনের দিকের আসনে চলে যেতে বলেন তিনি।

দেখা যায় প্রেমিকার বকা থেকে বাঁচতে তার পাশের আসন থেকে উঠে সামনের দিকে উঠে যাচ্ছেন প্রেমিক। কিন্তু প্রেমিকার রাগ তখনও কমেনি। প্রেমিককে মারতে মারতেই তার পিছন পিছন ছুটে যান তিনি। তারপর হাতে থাকা ল্যাপটপ দিয়ে মারতে থাকেন প্রেমিকের মাথায়।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, ওই ঘটনাকে কেন্দ্র করে বিমানের ভিতর সে সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা সামলাতে ওই জুকে নামিয়ে দেওয়া হয় বিমান থেকে। তারপর বিমানটি মিয়ামি থেকে উড়ে যায় লস অ্যাঞ্জেলসের উদ্দেশে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর