বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

accedentমাহবুব খান বাবুল : সরাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক মোতালিব মিয়া (২৭) নিহত হয়েছে। শনিবার রাত আটটায় সরাইল- নাছিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের সরাইলের খাদ্য গুদাম সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত মোতালিবের পৈত্রিক বাড়ি কালিকচ্ছ গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে কালিকচ্ছ এলাকা থেকে মাটি বোজাই ট্রাক্টর নিয়ে বণিক পাড়া যাচ্ছিল মোতালিব। খাদ্য গুদামের কাছাকাছি আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় চালক মোতালিব। গুরুতর আহত হয় চালকের সহকারি খোকন মিয়া (২২)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে।