,

ছেলেধরা আতঙ্কে গণপি’টুনি এড়াতে যা করবেন

news-image

ছেলেধরা সন্দেহে সম্প্রতি কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিরীহ মানুষের প্রাণহানী হয়েছে। মানসিক প্রতিবন্ধী, অসুস্থ, ভিক্ষুকসহ নানা শ্রেণির মানুষ হয়রানির শিকার হয়েছেন। ছেলেধরা আ’তঙ্কের মধ্যে এমন অমানবিক গণ’পিটুনি এড়াতে সতর্ক থাকতে হবে। আসুন জেনে নেই সেই উপায়-

১. কিছুদিন অপরিচিত এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন।

২. অপরিচিত এলাকায় কোথাও দাঁড়িয়ে এদিক-সেদিক উদ্ভ্রান্তের মতো তাকানো থেকে বিরত থাকুন।

৩. কাউকে খুঁজতে গেলে তার সাথে আগেই যোগাযোগ করে নিন।

৪. কাউকে সারপ্রাইজ দিতে কিংবা কোন কারণেই না জানিয়ে সেখানে যাবেন না।

৫. নিজের বাচ্চাকে তার মাকে ছাড়া কোথাও নিয়ে যাবেন না।

৬. বাচ্চা যদি ছিচকাঁদুনে হয় কিংবা বায়না ধরে, তাদের নিয়ে একা একা বেশি দূরে যাবেন না।

৭. চাকরিজীবী হলে প্রতিষ্ঠানের পরিচয়পত্র সাথে রাখুন, অপরিচিত এলাকায় গেলে গলায় ঝুলিয়ে রাখুন।

৮. কেউ কিছু জিজ্ঞেস করলে থতমত খাবেন না, আত্মবিশ্বাসের সাথে সহজভাবে উত্তর দিন। অযথা ভাব নিবেন না।

৯. পথে-ঘাটে কারো সাথে উটকো ঝামেলায় জড়াবেন না।

১০. এ ধরনের ঘটনা দেখলে নিরাপদ দূরত্বে গিয়ে পুলিশকে জানান।

১১. গণপিটুনির মতো পরিস্থিতি দেখলে তখনই ৯৯৯ নম্বরে ফোন দিন।

১২. যদি কোন এলাকায় নতুন হোন (যদি কেউ না চেনে), তাহলে কর্মক্ষেত্র থেকে সরাসরি বাসায় চলে যান।

১৩. এ অবস্থার দ্রুতই অবসান হবে আশা করি। তাই আতঙ্কিত হবেন না।

১৪. জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়তা করুন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর