,

চিঠি লিখেই জিতে নেয়া যাবে বাড়ি!

news-image

ডেস্ক রিপোর্ট।। লেকের সামনে বিশাল তিন তলা বাড়ি। চারপাশে বেশ গাছ-গাছালি। আর এই পুরো বাড়িটা বিনাপয়সায় পেতে হলে আপনাকে শুধু চিঠি লিখতে হবে! চিঠি ভালো হলেই পেয়ে যাবেন তিন তলা বাড়িটি।

বিবিসির খবরে বলা হয়েছে, এই সুযোগ পাওয়া যাচ্ছে কানাডার কালগ্যারি শহরে। বাড়িটির মালিক আলা ওয়াগনার চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করেছেন। আগ্রহী ব্যক্তিদের ১৯ ডলারের এন্ট্রি ফি দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে চিঠিতে। প্রশ্নটি হলো- ‘লেকের সামনের এই বাড়িতে চলে এলে আপনার জীবনে কী পরিবর্তন আসবে?’ মালিক আলা ওয়াগনার বাড়িটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। প্রায় ১৭ লাখ কানাডীয় ডলার মূল্যমানের এই বাড়ি প্রথমে বিক্রির চেষ্টা করেছিলেন আলা। কিন্তু বিক্রি না হওয়ায় নেন চিঠি লেখা প্রতিযোগিতার উদ্যোগ।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বাড়ির মালিক লিখেছেন, ‘এই বাড়িতে আমার পরিবারের অনেক স্মৃতি আছে। সেগুলো অমূল্য। পুকুরে হাঁসগুলোর ঘুরে বেড়ানোর দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। দেখা যায় খোলা আকাশ। রাতে দেখা যায় তারাভরা আকাশ। এমনকি বরফের চূড়াওলা পাহাড়ও চোখে পড়বে।’

কিন্তু হুট করে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ায় আর এখানে থাকতে পারছেন না আলা ওয়াগনার। কালগ্যারি শহরের প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে বাড়িটির অবস্থান। বাড়ির মোট আয়তন তিন হাজার ৮৫০ বর্গ ফুট। চিঠি লেখা প্রতিযোগিতায় বাছাই প্রক্রিয়া চালাবে সাধারণ মানুষ। তাদের ভোটেই নির্ধারণ হবে প্রথম ৫০০ জন। পরে একটি নিরপেক্ষ বিচারকমণ্ডলী বিজয়ী নির্ধারণ করবে। আগামী এপ্রিল মাস পর্যন্ত চলবে এই চিঠি লেখা প্রতিযোগিতা। তবে প্রাথমিক অংশগ্রহণকারীর সংখ্যা ৬০ হাজার পেরিয়ে গেলে সময় বাড়ানো হতে পারে।

এ ধরনের আয়োজন অবশ্য এবারই প্রথম নয়। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে সেন্টার লাভেল ইন নামের একটি স্থাপনার মালিকানা রচনা প্রতিযোগিতায় হাতবদল হয়েছিল। অবশ্য ওই ঘটনায় কিছু জটিলতাও সৃষ্টি হয়েছিল। প্রতিযোগিতাটি আদৌ বৈধ ছিল কি না, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছিল। সূত্র: cbc.ca

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর