,

সরাইলের চৌকিদার সুমন এখন কোটিপতি !

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নতুনহাটি গ্রামে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে আলিশান বাড়ি নির্মাণ করেছেন স্থানীয় ইউপির চৌকিদার সুমন মিয়া। বাড়ির ছাদেও রয়েছে বাহারি ডিজাইনের দামি টাইলস।  বাড়ির দরজা তৈরিতে ব্যয় করা হয়েছে কয়েক লক্ষ টাকা। এতো টাকা ব্যয় করে নির্মাণ করা বাড়িতে থাকেন না চৌকিদার সুমন। তিনি উপজেলা সদরে ফ্ল্যাট নিয়ে বসবাস করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সদরের প্রাতঃবাজার এলাকায় ফরিদ মিয়ার বাড়ির দুটি ফ্ল্যাট সুমন ১৫ লক্ষ টাকায় বন্ধক (দায়সুদি) নিয়ে একটিতে তিনি থাকেন, অন্যটি ভাড়া দিয়েছেন।
চুন্টা ইউপির ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া বলেন, চৌকিদার সুমনের বাড়ির ছাদে পর্যন্ত টাইলস লাগানো হয়েছে। শুধু বাড়ি-ই নয়, মেঘনা নদীর স্থানীয় আজবপুর ঘাটে সুমনের তিনটি ষ্টীলের নৌকা রয়েছে। একেকটি নৌকার মূল্য ২০ লক্ষ টাকার বেশি।
সাবেক এই ইউপি সদস্য আরও বলেন, সুমনের বাবা সাত্তার মিয়া এই ওয়ার্ডের-ই চৌকিদার ছিলেন। পারিবারিকভাবে তাদের আর্থিক অবস্থা ভালো ছিলনা। সাত্তার মিয়া চৌকিদারী চাকুরীর পাশাপাশি বয়স্কভাতা ভোগ করতেন। পরে এ নিয়ে অভিযোগ উঠলে তার চাকুরি চলে যায়। পরে পিতার চৌকিদারী চাকুরিটা ছেলে সুমন পায়।

চুন্টা ইউপির ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সেলিম মিয়া বলেন, সুমন চৌকিদার হলেও ওয়ার্ডে তেমন আসেনা। মাঝেমধ্যে পুলিশের সঙ্গে এলাকায় আসে। সুমন চৌকিদার হলেও একাই কয়েকজন দারোগার ক্ষমতা দেখিয়ে চলেন এলাকায়। বিভিন্ন মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা আসামিদের পুলিশের ভয় দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অনেক অভিযোগ রয়েছে চৌকিদার সুমনের বিরুদ্ধে।পানিশ্বর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি জানান, জনমনে প্রশ্ন উঠেছে, তিন হাজার টাকা বেতনে একজন চৌকিদার হয়ে মাত্র পাঁচ বছরে কোটি কোটি টাকার সম্পদ সুমন কিভাবে গড়েছেন।

জানতে চাইলে চৌকিদার সুমন মিয়া এ প্রতিবেদককে বলেন, আসলে আমি একটু ভালো চলি, সেটা কেউ চায় না। আমার এসব দেখে সবার হিংসা জন্মেছে। কিছু লোক আমার পিছে লেগেছে। সুমন দাবি করেন, আমি এখন পাথর বালুর ব্যবসা করি। থানার ক্যাশিয়ার আগে ছিলাম। এখন রেজেক আলী নামে একব্যক্তি থানার ক্যাশিয়ার হিসেবে আছেন। রেজেক আলী এখন মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন, কিন্ত কেউ তার খবর নেন না। সবাই এখন আমার পিছু নিয়েছে।

এ ব্যাপারে সরাইল থানার নবাগত ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, চৌকিদার সুমনের ব্যাপারে শুনেছি, তবে দেখেনি। তার বিরুদ্ধে কয়েকজন মৌখিক অভিযোগও করেছেন। বিষয়টি আমি অবশ্যই খতিয়ে দেখবো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর