,

কড়া রোদে গাড়ির মধ্যে তৈরি হলো বিস্কুট

news-image

দিনের পর দিন গরম বাড়ছেই। সেই গরম কতটা ভয়ঙ্কর আকার ধারণ করছে, সেটার প্রমাণ মিলল যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের করা অভিনব পরীক্ষায়। ওই পরীক্ষার দেখা গেছে, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে যে তাপ থাকে তাতে তৈরি করা যায় বিস্কুটও।

দাবদাহে এরই মধ্যে হাসফাঁস অবস্থা যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায়। সেই গরম থেকে সাধারণ মানুষ যেন নিজেদের বাঁচিয়ে চলতে পারেন, সেজন্য এরই মধ্যে সতর্ক বার্তা দেয়া হয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফ থেকে। গরমের মাত্রা ঠিক কতটা তা বোঝানোর জন্য গত বৃহস্পতিবার গাড়ির মধ্যে বিস্কুট তৈরির এই পরীক্ষায় নামেন সেখানকার কর্মকর্তারা।

তীব্র তাপপ্রবাহের সময় যুক্তরাষ্ট্রের নাব্রাস্কা অঞ্চলে রোদের মধ্যে রাখা ছিল গাড়িটি। পরীক্ষার জন্য সেই গাড়ির মধ্যে বিস্কুট তৈরির প্রাথমিক উপাদান ট্রে-র মধ্যে রেখে দেয়া হয়। তার পর চলে অপেক্ষা। ৪৫ মিনিট পর দেখা যায়, প্রচণ্ড গরমে ওই ট্রেতে তৈরি হয়ে গেছে বিস্কুট।

সেই ছবি নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছে ন্যাশনাশ ওয়েদার সার্ভিস। তার পর ভাইরাল হয়ে গেছে সেই ছবিগুলো। আর সেসব ছবি দেখে নেটিজেনদের তো মাথায় হাত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর