গাড়ি দেয়নি হাসপাতাল, কাপড়ে ঝুলিয়ে রোগীর ম’রদেহ গ্রামে নিয়ে গেল পরিবার

news-image

প্রচণ্ড জ্বরের কারণে বাবাকে হাসপাতালে ভর্তি করেছিলেন পুলু মাঝি। তবে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর তার বাবা মারা যান। ম’রদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে লা’শবাহী গাড়ি চান পুলু। বারবার বলা সত্ত্বেও গাড়ি না পেয়ে বাধ্য হয়ে পরিবারের অন্যদের সাহায্যে কাপড়ে বাবার মরদেহ পাঁচ কিলোমিটার হেঁটে গ্রামে ফিরেছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

ঘটনা ঘটেছে ভারতের উড়িষ্যার কালাহান্ডি জেলার মেলঘর গ্রামে। গত সোমবার ৫৫ বছর বয়সী নিগাদি মাঝিকে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। কিন্তু তার মৃ’ত্যুর পর বারবার লা’শবাহী গাড়ি চেয়েও পাননি তার স্বজনরা। সে কারনে তার দেহ কাপড়ে বেঁধে ঘাড়ে করে নিয়ে যান তার পরিবারের লোকজন।

নিগাদির ছেলে পুলু মাঝি বলেন, বেসরকারি গাড়ি ভাড়া করার মতো টাকা আমার নেই। যখন বারবার বলা সত্ত্বেও গাড়ির কথা তাদের কানে গেল না তখন আমার আত্মীয়রা বাবার দেহ কাপড়ে বেঁধে নিয়ে যাওয়ার কথা বলে। দিন মজুরির কাজ করা পুলুর কাছে এর বাইরে কোনো উপায় ছিল না। বাবার ম’রদেহ বেঁধে নিয়ে যাওয়ার সময় পুলুর এক আত্মীয় পুরো ঘটনার ভিডিও করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

তবে উড়িষ্যার সরকারের শবদেহ বহনের জন্য রয়েছে ‘মহাপ্রয়াণ’ প্রকল্প। বাবার ম’রদেহ নিয়ে যাওয়ার জন্য সেই প্রকল্পের সুবিধা পাননি পুলু। ঘটনা নিয়ে ওই হাসপাতালের মেডিক্যাল অফিসার অবিনাশ বলেন, ওই রোগীকে সকাল ৯টায় নিয়ে আসা হলে দুপুর পৌনে ২টা নাগাদ মৃ’ত্যু হয়। আমাদের হাসপাতালে জুনাগড়, কালামপুর ও থুয়ামুল রামপুর যাওয়ার জন্য শবগাড়ি আছে। বিষয়টি নিয়ে কালাহান্ডির জেলার প্রধান মেডিক্যাল অফিসার বনলতা দেবী বলেন, বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষ হলে তবেই বিযয়টি নিয়ে বিস্তারিত জানানো সম্ভব।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির